News Flash

  • Home
  • Uncategorized
  • তৃতীয় লিঙ্গের নাগরিকদের জন্য উদ্যোগী মুখ্যমন্ত্রী, বিপ্লব দেবের পরামর্শে সাহায্য পৌঁছে দিল গ্রেজেটেড অফিসার্স সংঘ
Image

তৃতীয় লিঙ্গের নাগরিকদের জন্য উদ্যোগী মুখ্যমন্ত্রী, বিপ্লব দেবের পরামর্শে সাহায্য পৌঁছে দিল গ্রেজেটেড অফিসার্স সংঘ

আগরতলা, ৩ জুলাই : নজির গড়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সোশ্যাল মিডিয়ায় সাহায্যের কাতর আবেদনে সাড়া দিয়ে সাহায্য পৌঁছে দিয়েছেন বিভিন্ন মানুষের কাছে। কখনও তা ক্লাস এইটের ছাত্রীর কাছে কখনও বা ক্যানসার আক্রান্ত রোগীর পরিবারে।

এসব দেখেই রাজ্যের তৃতীয় লিঙ্গের নাগরিকরা মুখ্যমন্ত্রীর সাহায্য চেয়েছিলেন। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ত্রিপুরা গ্রেজেটেড অফিসার্স সংঘকে পরমর্শ দেন, যত দ্রুত সম্ভব এই মানুষদের সহযগিতা করতে। শনিবার গ্রেজেটেড অফিসার্স সঙ্ঘের তরফে সাহায্য পৌঁছে দেওয়া হয় শ্যামলী বাজার এলাকায় তৃতীয় লিঙ্গের নাগরিকদের কাছে।

বিপ্লব দেব বারবার বলেন, তিনি দলমত নির্বিশেষে সমগ্র ত্রিপুরাবাসীর মুখ্যমন্ত্রী। তাঁর এই উদ্যোগ আরও একবার সেটাই প্রমাণ করল। সামাজিক বেড়াজালে আবদ্ধ থাকতে হয় তৃতীয় লিঙ্গের নাগরিকদের। মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই সাহায্যে তাঁরাও খুশি। সাহায্য পেয়ে তাঁরা প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রীর ভূমিকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তারিফও শোনা গিয়েছে তাঁদের গলায়।

জিরানিয়ার বাসিন্দা শ্রীমতী রত্না দাস মুখ্যমন্ত্রীর ফেসবুকে জানান কয়েক মাস ধরে তিনি তীব্র অর্থ সঙ্কটে ভুগছেন। কিছুদিন হল দশ মাসের শিশুকে হারিয়েছেন রত্নাদেবী। তাঁর আর্জিতে সারা দেন মুখ্যমন্ত্রী। বিপ্লব দেবের প্রতিনিধিরা গিয়ে সাহায্য পৌঁছে দেন সদ্যজাত সন্তান হারানো মায়ের কাছে। যে অন্ধকারের গুমোট পরিবেশ তৈরি হয়েছিল, কঠিন শোকের মধ্যে মুখ্যমন্ত্রীর সাহায্য অনেকটাই আশা জাগালো রত্নাদেবীর পরিবারে।

Releated Posts

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top