News Flash

  • Home
  • দিনের খবর
  • Uttarakhand Crisis : তীরথ ইস্তফা না দিলেন সাংবিধানিক সঙ্কট তৈরি হত : ত্রিবেন্দ্র সিং রাওয়াত
Image

Uttarakhand Crisis : তীরথ ইস্তফা না দিলেন সাংবিধানিক সঙ্কট তৈরি হত : ত্রিবেন্দ্র সিং রাওয়াত

দেহরাদূন, ৩ জুলাই (হি.স.): বিধায়ক না হয়েই মুখ্যমন্ত্রী হয়েছিলেন। মাস চারেক আগে বসেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর পদে। শুক্রবার রাতেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন তীরথ সিং রাওয়াত। তীরথ যদি ইস্তফা না-দিতেন তাহলে সাংবিধানিক সঙ্কট তৈরি হতে পারত, এমনটাই মন্তব্য করলেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত।

বিধানসভায় জিতে না এসে রাজ্যের কর্ণধার হলে, উপনির্বাচনে জিতে আসতে হয় ছ’মাসের মধ্যে। এটাই নিয়ম। কিন্তু কোভিড সংক্রমণের যুক্তিতে দেশে এই মুহূর্তে ভোট করাতে দ্বিধাগ্রস্ত নির্বাচন কমিশন। সাংবিধানিক সঙ্কট যাতে না হয়, সেই কারণেই ইস্তফা দিয়েছেন তীরথ সিং রাওয়াত। এ প্রসঙ্গে শনিবার উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত বলেছেন, “তিনি (তীরথ সিং রাওয়াত) যদি ইস্তফা না দিতেন, তাহলে সাংবিধানিক সঙ্কট তৈরি হতে পারত। কিছু রাজ্যে কোভিডের জন্য উপনির্বাচন বিলম্বিত হয়েছে।”

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top