News Flash

  • Home
  • Uncategorized
  • চরম হেনস্থা, স্বেচ্ছামৃত্যুর আবেদন বিকাশ দুবের স্ত্রীর
Image

চরম হেনস্থা, স্বেচ্ছামৃত্যুর আবেদন বিকাশ দুবের স্ত্রীর

লখনউ, ৩ জুলাই (হি.স.) : পুলিশের এনকাউন্টারে গ্যাংস্টার বিকাশ দুবের মৃত্যুর পর নিত্যদিন অপমান ও হেনস্তার শিকার হচ্ছেন তার স্ত্রী। সম্প্রতি এমনটাই অভিযোগ তুলে পরিবারসহ স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন বিকাশ দুবের স্ত্রী রিচা দুবে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে এই আবেদন জানিয়েছেন তিনি।

শনিবার লখনউয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রিচা অভিযোগ করেন, বিকাশ দুবে মৃত্যুর পর তাকে ও তার পরিবারকে প্রতি পদে পদে হেনস্থা করা হচ্ছে। চরম আর্থিক অনটনের মধ্যে দিন কাটাচ্ছেন তারা। গয়না বেচে কোনমতে চলছে সংসার। সন্তানদের স্কুলের ফি বাকি। এদিকে প্রতিবেশী ও সরকারি দফতর সমস্ত জায়গায় প্রতিপদে হেনস্তার শিকার হতে হচ্ছে।


রিচা আরও বলেন, স্বামীর মৃত্যুর ডেথ সার্টিফিকেট পর্যন্ত তিনি পাননি। কারণ ময়নাতদন্তের স্লিপে বিকাশের বাবার নাম ভুলভাবে লেখা ছিল। যা শেষকৃত্যের স্লিপেও আবার লেখা ছিল। সেই কারণে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়নি। ফলে বিমার টাকাও তিনি তুলতে পারেননি। আর্থিক সংকট ও চরম হেনস্তার শিকার হয়ে পরিবারসহ স্বেচ্ছামৃত্যুর আবেদন জানিয়েছেন বিকাশ দুবের স্ত্রী।

উল্লেখ্য, একাধিক মামলায় অভিযুক্ত বিকাশ দুবেকে গত বছর জুলাই মাসে পাকড়াও করতে গিয়ে মৃত্যু হয় ৮ পুলিশকর্মীর। এই অবস্থায় দুবেকে জীবিত অথবা মৃত পাকড়াও করতে ময়দানে নামে যোগীর পুলিশ। শেষ পর্যন্ত মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার করা হয় তাকে। উজ্জয়নী থেকে কানপুরে নিয়ে আসার সময় মাঝপথে পুলিশের গাড়ি উল্টে যেতে পালানোর চেষ্টা করে ওই গ্যাংস্টার পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে পুলিশকে গুলি চালায় সে। পাল্টা গুলিতে মৃত্যু হয় বিকাশের। দুবের মৃত্যুতে ফেক এনকাউন্টারের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। যদিও স্পেশাল ইনভেস্টিগেশন টিম ক্লিনচিট দেয় পুলিশকে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top