News Flash

  • Home
  • Uncategorized
  • বড়মুড়ায় দূর্ঘটনায় আহত পাঁচ টিএসআর জওয়ান
Image

বড়মুড়ায় দূর্ঘটনায় আহত পাঁচ টিএসআর জওয়ান

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৯ জুন৷৷ এডিসির হেডকোয়াটার খুমুলুং থেকে তেলিয়ামুড়া যাওয়ার পথে বড়মুড়া পাহাড় এলাকায় দুর্ঘটনাগ্রস্ত এডিসির ই এম কমল কলইএর এস্কর্ট গাড়ি৷ জানা গেছে, কমল কলই যখন তেলিয়ামুড়ার উদ্দেশ্যে রওনা হন তখন বড়মুড়া পাহাড়ে উঠতেই কমল কলই এর নিরাপত্তার দায়িত্বে থাকা টিএসআর বাহিনীর গাড়িটি ব্রেক ফেল করে খাদে পড়ে যায়৷ গাড়িতে থাকা পাচ জন নিরাপত্তা কর্মী আহত হন৷ সঙ্গে সঙ্গে গাড়ি থেকে এক্সিকিউটিভ মেম্বার কমল কলই অ্যাম্বুলেন্সকে খবর দেন৷

এম্বুলেন্সে আহত টিএসআর জওয়ানদের হাসপাতালে নিয়ে যায়৷ আহতদের উদ্ধারের কাজে এক্সিকিউটিভ মেম্বার নিজে এগিয়ে আসেন৷ হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নেন তিনি৷মেডিকেল অফিসারের সঙ্গেও কথা বলেন৷ টিটিএডিসির এক্সিকিউটিভ মেম্বার কমল কলই এর সঙ্গে কথা বললে তিনি জানান তিনি সুস্থ আছেন৷ আহতরা হাসপাতালে চিকিৎসাধীন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top