News Flash

  • Home
  • প্রধান খবর
  • মিশন মুডে তিনদিনের মধ্যে মুখ্যমন্ত্রী কোভিড স্পেশাল রিলিফ প্যাকেজ স্কিমের সুবিধা পৌছে দিতে নির্দেশ
Image

মিশন মুডে তিনদিনের মধ্যে মুখ্যমন্ত্রী কোভিড স্পেশাল রিলিফ প্যাকেজ স্কিমের সুবিধা পৌছে দিতে নির্দেশ

আগরতলা, ৩০ জুন (হি. স.) : মিশন মুডে তিনদিনের মধ্যে মুখ্যমন্ত্রী কোভিড স্পেশাল রিলিফ প্যাকেজ স্কিমের অধীন সমস্ত সুবিধাভোগীর কাছে শুকনা রেশন অথবা ডিবিটি-র মাধ্যমে নগদ অর্থ পৌছে দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে। সামগ্রিক বিষয়টি নজরদারির জন্য ত্রিপুরা সরকার ২৩টি মহকুমায় পদস্থ আধিকারিক নিয়োগ করেছে। রাজস্ব দফতরের সচিব এক বিজ্ঞপ্তি জারি করে ওই আধিকারিকদের মহকুমা সফরের নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয়, মহকুমা সফর শেষে পরিস্থিতি বর্ণনা করে মুখ্য সচিবের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ রয়েছে।

প্রসঙ্গত, ত্রিপুরায় করোনার দ্বিতীয় ঢেউ-এ রাজ্য সরকার আর্থিক দিক দিয়ে দুর্বল শ্রেনীর জন্য প্যাকেজের ঘোষণা দিয়েছে। ওই প্যাকেজের অধীনে শুকনা খাবার সরবরাহ করা হবে। ওই স্কিম অনেকটা সময় হয়েছে চালু রয়েছে। কিন্ত এখনো লক্ষ্যমাত্রায় পৌছাতে পারেনি। শুধু তাই নয়, বিভিন্ন স্থানে ওই স্কিম নিয়ে মানুষের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ-এ লাগাতর কারফিউর জেরে গরীব অংশের মানুষ রীতিমত দিশেহারা হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে সরকারি প্রকল্প থাকা সত্ত্বেও মানুষের কাছে সুবিধা যাচ্ছে না। একাংশের গাফিলতির কারণেই ত্রিপুরা সরকারের মুখ পুড়ছে তা সহজেই অনুমান করা যাচ্ছে। তাই, এখন মিশন মুডে ওই স্কিমের অধীন সুবিধাভোগীর কাছে শুকনা খাবার কিংবা নগদ অর্থ পৌছে দেওয়ার নির্দেশ জারি হয়েছে।

রাজস্ব সচিব এক বিজ্ঞপ্তি জারি করে নির্দেশ দিয়েছেন ৩০ জুন থেকে ২ জুলাইয়ের মধ্যে ওই স্কিমের অধীন সমস্ত সুবিধাভোগীর কাছে সরকারি সহায়তা পৌছাতে হবে। এক্ষেত্রে প্রত্যেক মহকুমায় একজন করে পদস্থ আধিকারিক নিয়োগ করা হয়েছে। তাঁরা মহকুমা সফর করে সামগ্রিক বিষয়ের উপর নজরদারি চালাবেন। সময়সীমা সমাপ্ত হওয়ার পর মুখ্য সচিবের কাছে রিপোর্ট জমা দেবেন। প্রসঙ্গত, ওই প্রকল্পের অধীন প্রায় ৭ লক্ষাধিক পরিবারকে সহায়তা দেওয়া হবে।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top