নয়াদিল্লি, ৩০ জুন (হি.স.): মারণ করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ভারতে মৃত্যু হয়েছে অসংখ্য মানুষের, কোভিডে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে কেন্দ্রকে রূপরেখা তৈরি করতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। নীতি নির্ধারণের জন্য ছয় সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছে শীর্ষ আদালত। ক্ষতিপূরণের অঙ্ক কত হবে, কী ভাবে তা পরিবারগুলির হাতে তুলে দেওয়া হবে, ওই সময়ের মধ্যেই তার রূপরেখা তৈরি করে ফেলতে হবে কেন্দ্রকে।
ক্ষতিপূরণ তৈরির রূপরেখা তৈরির দায়িত্ব জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের (এনডিএমএ) হাতে তুলে দিয়েছে শীর্ষ আদালত। সর্বোচ্চ আদালত জানিয়েছে, কোভিডে মৃতদের পরিবারগুলির ন্যূনতম ক্ষতিপূরণ প্রাপ্য। ঠিক কত টাকা পরিবারগুলির জন্য যথেষ্ট, তা এনডিএমএ-কেই বিচার বিবেচনা করে ঠিক করতে হবে। সেই মতো নির্দেশিকা প্রকাশ করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে।

Supreme court: কোভিডে মৃতদের স্বজনদের ক্ষতিপূরণে রূপরেখা তৈরি করতে হবে কেন্দ্রকে : সুপ্রিম কোর্ট
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















