News Flash

  • Home
  • Uncategorized
  • ক্ষমতায় এলেই পঞ্জাবে তিনটি বড় কাজ করবে আপ : কেজরিওয়াল
Image

ক্ষমতায় এলেই পঞ্জাবে তিনটি বড় কাজ করবে আপ : কেজরিওয়াল

চন্ডীগড়, ২৯ জুন (হি.স.): পঞ্জাবে ক্ষমতায় এলেই তিনটি বড় কাজ করবে আম আদমি পার্টি (আপ)। জানিয়ে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ-এর জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। কী সেই তিনটি বড় কাজ? কেজরিওয়ালের কথায়, ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিল মকুব। বিদ্যুতের পুরানো বিল মকুব। ২৪ ঘন্টা বিনামূল্যে বিদ্যুৎ। মঙ্গলবার চন্ডীগড়ে যান কেজরিওয়াল, সেখানে সাংবাদিক সম্মেলন করে কেজরিওয়াল বলেছেন, “২০১৩ সালে দিল্লিতে সর্বপ্রথম আমরা যখন নির্বাচনে লড়েছিলাম, তখন বিদ্যুতের অবাস্তব বিল পেতেন মানুষজন। পঞ্জাবের মতোই তৎকালীন দিল্লি সরকারও বিদ্যুৎ সংস্থাগুলির সঙ্গে সমঝোতা করেছিল। বর্তমানে দিল্লিতে অনেক কম হারে ২৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ করা হয়। পঞ্জাবেও এমনটা করতে হবে আমাদের।”
কেজরিওয়ালের কথায়, “আমরা এখানে তিনটি বড় কাজ করব। প্রথমত, প্রতিটি পরিবারকে বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ সরবরাহ করব। দ্বিতীয়ত, সমস্ত বিলম্বিত গার্হস্থ্য বিদ্যুতের বিল মকুব করা হবে ও কানেকশন পুনরুদ্ধার করা হবে। তৃতীয়ত, ২৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ করা হবে।” কেজরিওয়াল বলেছেন, “দিল্লিতে ৭৩ শতাংশ মানুষের বিদ্যুতের বিল শুন্য আসে, পঞ্জাবেও ৭০-৮০ শতাংশ মানুষের বিল শুন্য আসবে। ২৪ ঘন্টা বিদ্যুৎ থাকবে, কিন্তু বিদ্যুতের বিল আসবে না।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top