News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা-দেওঘর ট্রেন থেকে উদ্ধার লক্ষাধিক টাকার গাঁজা আটক তিন মহিলা
Image

আগরতলা-দেওঘর ট্রেন থেকে উদ্ধার লক্ষাধিক টাকার গাঁজা আটক তিন মহিলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন৷৷ গুয়াহাটি রেলওয়ে স্টেশনে বিপুল পরিমাণের গাঁজা বাজেয়াপ্ত করেছে রেল পুলিশ৷ গতকাল রবিবার রাতে আগরতলা থেকে দেওঘরগামী যাত্রীবাহী ট্রেনে তালাশি চালাতে গিয়ে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছেন রেলওয়ে পুলিশ ফোর্সের জওয়ানরা৷ এর সঙ্গে আটক করা হয়েছে তিন মহিলা নেশাদ্রব্য পাচারকারীকে৷

মহিলা তিনজনকে যথাক্রমে কিরণ দেবী, সুনীতা দেবী এবং অর্পিতা দেবী বলে পরিচয় পাওয়া গেছে৷ সুনীতা দেবীর বাড়ি বিহারের বৈশালিতে এবং কিরণ দেবী ও অর্পিতা দেবী মুজফফরপুরে৷
আজ রেলওয়ে পুলিশ ফোর্সের জনৈক আধিকারিক জানান, গতকাল রাতে রেলস্টশনে আগরতলা-দেওঘর ট্রেন আসার পর এতে রুটিন তালাশি চালান জওয়ানরা৷ তখন ওই তিন মহিলার হেফাজত থেকে গাঁজাগুলি উদ্ধার করা হয়েছে৷ গাঁজাগুলি আগরতলা থেকে বিহারে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের, জানান আধিকারিকটি৷ বাজেয়াপ্তকৃত গাঁজাগুলির বাজারমূল্য এক লক্ষ টাকার বেশি হবে বলে জানান তিনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top