নয়াদিল্লি, ২৯ জুন (হি.স.): ভারতে বিগত কিছু দিন ধরে লাগাতার কমছে কোভিড-আক্রান্তের সংখ্যা, মৃত্যুর সংখ্যাও অনেকটাই কমেছে। কিন্তু, কোভিডের দ্বিতীয় ঢেউ এখনও শেষ হয়নি, দেশবাসীকে সতর্ক করে জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন। হর্ষ বর্ধন মঙ্গলবার জানিয়েছেন, “কোনও পরিস্থিতিতেই আমাদের ঢিলেমি করা উচিত নয়। সমাজ ও মানুষেরও উচিত নয় ঢিলেমি করা, আমাদের সর্বদা সজাগ থাকতে হবে।”
এদিন হর্ষ বর্ধন বলেছেন, “ভাগ্যক্রমে, বিগত ৬ মাস ধরে ভ্যাকসিন মিলেছে। তাই কোভিড আচরণ মেনে ও আরও বেশি সংখ্যক মানুষের টিকাকরণের মাধ্যমে, আমরা সম্ভবত কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে সাফল্য পেতে পারি।” দিল্লি-সহ বেশ কিছু রাজ্যে অনেকটাই কমেছে সংক্ৰমণ ও মৃত্যুর সংখ্যা, এ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী বলেছেন, “কোভিডের দ্বিতীয় ঢেউ এখনও শেষ হয়নি। দিল্লিতে সংক্রমণের সংখ্যা অবশ্যই কমেছে, কিন্তু বিগত দেড় বছরের অভিজ্ঞতায় বলতে পারি কোনও পরিস্থিতিতেই আমাদের ঢিলেমি করা উচিত নয়। সমাজ ও মানুষেরও উচিত নয় ঢিলেমি করা, আমাদের সর্বদা সজাগ থাকতে হবে।”

দ্বিতীয় ঢেউ এখনও শেষ হয়নি, সর্বদা সজাগ থাকতে হবে : হর্ষ বর্ধন
Releated Posts
হোয়াইট হাউসে সফরের আমন্ত্রণ মোদিকে, রুবিওর সঙ্গে বৈঠকে জোর ভারত-আমেরিকা সম্পর্কের ওপর
নয়াদিল্লি, ২৩ মে (আইএএনএস) : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শনিবার নয়াদিল্লিতে পৌঁছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন।…
ককরোচ জনতা পার্টি’ ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র, এনআইএ তদন্তের দাবি বিজেপির
নয়াদিল্লি, ২৩ মে (আইএএনএস) : তথাকথিত ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) ভারতের স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশ্যে পরিচালিত একটি “সীমান্তপারের…
ভোটে ভরাডুবির পর সিপিআই(এম)-এ বাড়ছে ক্ষোভ, পিনারাই বিজয়নের বিরুদ্ধে সরব দলেরই একাংশ
তিরুবনন্তপুরম, ২৩ মে (আইএএনএস) : কেরলে বড় ধরনের নির্বাচনী বিপর্যয়ের পর সিপিআই(এম)-এর অন্দরেই তীব্র অসন্তোষ প্রকাশ্যে আসতে শুরু…
রাজস্থানে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে তীর্থযাত্রী বোঝাই বাস উল্টে আহত বহু, আশঙ্কাজনক ৬
জয়পুর, ২৩ মে (আইএএনএস) : রাজস্থানের আলওয়ার জেলায় দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে শনিবার ভয়াবহ বাস দুর্ঘটনায় বহু তীর্থযাত্রী আহত হয়েছেন।…


















