News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরবঙ্গে প্রবল বর্ষণের সম্ভাবনা, বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গেও
Image

উত্তরবঙ্গে প্রবল বর্ষণের সম্ভাবনা, বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গেও

কলকাতা, ২৯ জুন (হি.স.) : শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। পাহাড়ি এলাকায় ধস নামারও সম্ভাবনা। পাশাপাশি বুধবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। অতি বৃষ্টিতে বাড়বে নদীর জলস্তর। নীচু এলাকায় প্লাবনের আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২-৩ ঘণ্টার মধ্যে ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পঙে। বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টি হবে অন্য জেলাগুলিতেও। রাজস্থান থেকে পশ্চিম অসম পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা। এই অক্ষরেখা বিহার ও উত্তরবঙ্গের উপর দিয়ে গেছে। এর প্রভাবে জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বঙ্গে বৃষ্টির পরিস্থিতি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। বুধবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।মঙ্গলবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ । বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। এদিন  সর্বনিম্ন তাপমাত্রা  ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস ।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top