News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লি এইমস-এর স্টোর রুমে আগুন, সমস্ত রোগী সুরক্ষিত
Image

দিল্লি এইমস-এর স্টোর রুমে আগুন, সমস্ত রোগী সুরক্ষিত

নয়াদিল্লি, ২৮ জুন (হি.স.): ফের আগুন-আতঙ্ক দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এইমস)-এ। সোমবার সকালে আগুন লাগে এইমস-এর জরুরি বিভাগে অপারেশন থিয়েটার সংলগ্ন একটি স্টোর রুমে। দমকলের সাতটি ইঞ্জিনের চেষ্টায় খুব দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে, এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সকাল ৫.০৪ মিনিট নাগাদ ফোন করে জানানো হয়, এইমস-এর জরুরি বিভাগে অপারেশন থিয়েটার সংলগ্ন একটি স্টোর রুমে আগুন লেগেছে। তৎক্ষণাৎ আগুন নেভাতে পৌঁছয় দমকলের মোট সাতটি ইঞ্জিন। দিল্লি দমকলের ডিরেক্টর অতুল গর্গ জানিয়েছেন, আগুন দ্রুত নিয়ন্ত্রণে এসেছে।
দিল্লি পুলিশ জানিয়েছে, সকাল ৫.১৫ মিনিট নাগাদ হৌজ খাস থানায় ফোন করে অগ্নিকাণ্ড সম্পর্কে জানানো হয়, এইমস-এ পৌঁছনোর পর দেখা যায় একটি রুম থেকে ধোঁয়া বেরোচ্ছে। ডেপুটি কমিশনার অফ পুলিশ (দক্ষিণ) অতুল কুমার ঠাকুর জানিয়েছেন, “সমস্ত রোগীদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়, দমকলের সাতটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিভে যাওয়ার পর জরুরি বিভাগ ফের খুলে দেওয়া হয়। কী কারণে অগ্নিকাণ্ড, তা তদন্ত করে দেখা হচ্ছে।”

Releated Posts

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top