News Flash

  • Home
  • Uncategorized
  • অন্ধ্রের আটটি জেলায় কারফিউ শিথিল, রাত ন’টায় বন্ধ করতে হবে রেস্তোরাঁ
Image

অন্ধ্রের আটটি জেলায় কারফিউ শিথিল, রাত ন’টায় বন্ধ করতে হবে রেস্তোরাঁ

অমরাবতী, ২৮ জুন (হি.স.): অন্ধ্রপ্রদেশের আটটি জেলায় কারফিউ শিথিল করার সিদ্ধান্ত নিল জগনমোহন রেড্ডি সরকার। তবে পূর্ব গোদাবরী, পশ্চিম গোদাবরী, কৃষ্ণা, চিত্তোর ও প্রকাশম জেলায় কোনও শিথিলতা আনা হচ্ছে না। সোমবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী (সিএমও)-র দফতর থেকে জানানো হয়েছে, অন্ধ্রপ্রদেশের আটটি জেলায় সকাল ছ’টা থেকে রাত ন’টা পর্যন্ত কারফিউ শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই সমস্ত জেলায় সংক্রমণের হার ৫ শতাংশের কম।
সিএমও জানিয়েছে, রাত ন’টা থেকে সকাল ছ’টা পর্যন্ত কারফিউ লাগু থাকবে আটটি জেলায়। মদের দোকান, রেস্তোরাঁ ও অন্যান্য দোকান রাত ন’টা থেকে বন্ধ রাখতে হবে। আগামী ১-৭ জুলাই এই শিথিলতা থাকবে। মুখ্যমন্ত্রীর দফতর থেকে আরও জানানো হয়েছে, পূর্ব গোদাবরী, পশ্চিম গোদাবরী, কৃষ্ণা, চিত্তোর ও প্রকাশম জেলায় কোনও শিথিলতা আনা হচ্ছে না। এই জেলাগুলিতে সকাল ছ’টা থেকে রাত ছ’টা পর্যন্ত কারফিউ লাগু থাকবে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top