News Flash

  • Home
  • Uncategorized
  • বাম জমানার তথ্য তুলে মানিক সরকারকে তুলোধোনা বিজেপির
Image

বাম জমানার তথ্য তুলে মানিক সরকারকে তুলোধোনা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন৷৷ রবিবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারকে গণপিটুনি ও পুলিশি হেফাজতে মৃত্যু নিয়ে আক্রমণ করেন বিরোধী দলনেতা মানিক সরকার৷ তার কয়েক ঘণ্টা পরেই কৃষ্ণ নগরে বিজেপির প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করেন বিজেপি বিধায়ক রতন চক্রবর্তী ও মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য৷


সাংবাদিক সম্মেলনের শুরুতেই বিধায়ক রতন চক্রবর্তী বলেন, যে বাম আমলে রাজ্যের বহু জায়গায় গণপিটুনির ঘটনা ঘটেছে৷ তাই এটা অনেকটা ভুতের মুখে রাম নামের মতো৷ খোয়াই থেকে শুরু করে আমতলি, খয়েরপুর বিভিন্ন জায়গায় গণপিটুনিতে খুন হয়েছেন সাধারণ মানুষ থেকে নির্বাচিত জনপ্রতিনিধি পর্যন্ত৷ বিধায়ক, এসডিএম পর্যন্ত খুন হয়েছেন৷ তখন মানিক বাবুর তরফে কোনও প্রতিক্রিয়া দেখা যায়নি৷ তাঁর দম্ভে এতটুকু চির ধরেনি৷’


নবেন্দু ভট্টাচার্য বলেন, ’তেলিয়ামুড়ায় বিরোধী দলের প্রার্থীকে ধর্ষণ করে খুন করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছিল বাম আমলে৷ বিলোনিয়ায় গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে মারা হয়েছিল৷ তাই বর্তমান বিরোধী দলনেতা তথা তদানীন্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কোনও অধিকার নেই এই বিষয় নিয়ে বর্তমান সরকারকে প্রশ্ণ করার৷ বর্তমান সরকার যেখানেই এই ধরনের ঘটনা ঘটছে সেখানেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে৷’


সাংবাদিক সম্মেলনে বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য আরও বলেন, গণপিটুনির সংসৃকতি কমিউনিস্টদের আমদানি করা অপসংসৃকতি৷ সাধু হত্যা থেকে শুরু করে সারা দেশে যতগুলি গণপিটুনির ঘটনা ঘটেছে তার সঙ্গে কমিউনিস্টরা কোনও না কোনও ভাবে জড়িত রয়েছে৷ বিজেপির বক্তব্য, নতুন করে রাজ্য রক্ত ঝরানোর রাজনীতি করতে চাইছে সিপিএম৷ অস্থিরতা তৈরি করতে চাইছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top