News Flash

  • Home
  • Uncategorized
  • সংক্রমণের বাড়বাড়ন্ত, সোমবার থেকে বাংলাদেশে বন্ধ গণপরিবহণ
Image

সংক্রমণের বাড়বাড়ন্ত, সোমবার থেকে বাংলাদেশে বন্ধ গণপরিবহণ

ঢাকা, ২৭ জুন (হি. স.) : করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশে এবার গণপরিবহণ বন্ধ করারই সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজ্ঞপ্তি দিয়ে বাংলাদেশের সরকার জানিয়েছে, সোমবার সকাল ৬টা থেকে সে দেশে বন্ধ থাকবে গণপরিবহণ। আপাতত বৃহস্পতিবার পর্যন্ত বলবৎ থাকবে এই নিয়ম।

গণপরিবহণের পাশাপাশি বন্ধ থাকবে শপিং মল, বাজার, রিসর্ট, কমিউনিটি সেন্টারও। তবে নিয়মের বেড়াজালের বাইরে থাকছে পণ্যবাহী যানবাহন ও রিকশা। দেশে গণপরিবহণ যাতে সম্পূর্ণ বন্ধ থাকে তা নিশ্চিত করতে টহল দেবে পুলিশ। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বাংলাদেশে খোলা থাকবে রেস্তরাঁ, খাওয়ারের দোকান। সরকারি ও বেসরকারি সংস্থাগুলিকে কর্মচারীদের নিজস্ব ব্যবস্থায় অফিসে আনতে হবে। সেক্ষেত্রেও শুধুমাত্র প্রয়োজনীয় কর্মচারীদেরই অফিসে আনার নির্দেশ দিয়েছে মন্ত্রী পরিষদ। সূত্র মারফত খবর, বৃহস্পতিবার থেকে বাংলাদেশে জারি হতে পারে ‘সর্বাত্মক লকডাউন।’ 

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top