News Flash

  • Home
  • Uncategorized
  • পুলিশি তৎপরতায় জম্মু শহরের একটি শপিং মলে বানচাল নাশকতা, বিপুল বিস্ফোরক-সহ ধৃত ২ সন্ত্রাসবাদী
Image

পুলিশি তৎপরতায় জম্মু শহরের একটি শপিং মলে বানচাল নাশকতা, বিপুল বিস্ফোরক-সহ ধৃত ২ সন্ত্রাসবাদী

জম্মু, ২৭ জুন (হি.স.) : জম্মু বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার পর রবিবার জম্মু শহর থেকে খানিক দূরে একটি শপিং মল থেকে দুই সন্ত্রাসবাদীকে হাতেনাতে ধরল পুলিশ। তাদের কাছ থেকে বিপুল পরিমাণে অস্ত্র, বিস্ফোরক ও বুলেট উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, জম্মু শহরে বড়সড় বিস্ফোরণের ছক কষেছিল এই সন্ত্রাসবাদীরা। হাতেনাতে দু’জনকে ধরতে পারায় বড়সড় নাশকতা এড়ানো গিয়েছে।

এদিন শহরের বাইরের এই শপিং মলে দুই সন্ত্রাসবাদীকে দেখা গিয়েছে জানতে পেরেই সেখানে অভিযান চালায় পুলিশ। সেখানে বিপুল পরিমাণে বিস্ফোরক লাগিয়ে বড়সড় বিস্ফোরণের ছক কষেছিল ধৃতরা। তবে নাশকতার আগেই তাদের ছক বাঞ্চাল করে দেয় পুলিশ। শপিং মল ঘিরে ফেলে পুলিশের বিশাল বাহিনী। তারপরেই দুই সন্ত্রাসবাদীকে নিজেদের হেফাজতে নিয়ে নেয় পুলিশ।

দুই ধৃতকে সেফ হাউজে রেখে আপাতত জেরা করছে পুলিশ। তাদের মদত করছে কারা এবং কী কারণে সেখানে এত বিস্ফোরণ নিয়ে শপিং মলে গিয়েছিল তারা জানতে চান তদন্তকারীরা। শনিবার রাতে ফের ওই এলাকায় জোরদার তল্লাশি চালায় পুলিশ। এই ঘটনার সঙ্গে জম্মু বিমানবন্দরের ভিতর ড্রোন হামলার কোনও যোগ রয়েছে কিনা, তাও জানতে চায় পুলিশ। সব দিক খতিয়ে দেখে তবেই পরবর্তী পদক্ষেপ করবে পুলিশ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top