News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জরুরি অবস্থার বর্ষপূর্তি, বিজেপির প্রতিবাদ
Image

জরুরি অবস্থার বর্ষপূর্তি, বিজেপির প্রতিবাদ

আগরতলা, ২৫ জুন : জরুরি অবস্থার ৪৬তম বর্ষপূর্তি-তে ত্রিপুরায় প্রতিবাদে সামিল হয়েছে বিজেপি। আজ আগরতলায় প্রদেশ মুখ্য কার্যালয় সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মীরা ওই প্রতিবাদে সামিল হয়েছেন। বিধানসভা কেন্দ্র ভিত্তিক দলীয় বিধায়করা ওই কর্মসূচির আয়োজন করেছেন। এক সুরে সকলেই জরুরি অবস্থার জন্য তত্কালীন কংগ্রেস সরকার ও প্রাক্তন প্রধানমন্ত্রীর সমালোচনা করেছেন।

আজ সকালে বিজেপি প্রদেশ মুখ্য কার্যালয়ের সামনে কর্মী সমর্থকরা প্লেকার্ড হাতে নিয়ে প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিলেন। তাতে, উপস্থিত ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক। এছাড়া তাঁর সাথে উপস্থিত ছিলেন, প্রদেশ সভাপতি ডা: মানিক সাহা, দলের সাধারণ সম্পাদক টিঙ্কু রায় সহ আরো অনেকে। তিনি বলেন, ১৯৭৫ সালে আজকেরই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও কংগ্রেস ক্ষমতার দম্ভে দেশে জরুরি অবস্থা চাপিয়ে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রকে হত্যা করেছিলেন। ক্ষমতা ধরে রাখার জন্য অগণিত বিরোধী দলের নেতা, সাংবাদিক ও সাধারণ জনগণকে কারাগারে বন্দী করে দিয়েছিলেন। নাগরিকদের মৌলিক অধিকার হরণ করে সংসদ এবং আদালতকে নিঃশব্দ দর্শক করে তুলেছিলেন।

তিনি ক্ষোভের সুরে বলেন, একটি পরিবারের বিরুদ্ধে কণ্ঠস্বর রোধ করতে জরুরি অবস্থা চাপানো স্বাধীন ভারতের ইতিহাসের একটি অন্ধকার অধ্যায়। আজ এই কালো দিনের ৪৬ তম বর্ষপূর্তি উপলক্ষে আগরতলায় প্রতিবাদ মিছিলে সামিল হয়েছি।

Releated Posts

প্রচলিত চাষকে হারিয়ে অর্গানিক  গমের ব্যাপক সাফল্য ত্রিপুরায়: রতন লাল নাথ

আগরতলা, ৩ মে: কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ আজ জানিয়েছেন, রাজ্যের অর্গানিক কৃষি ক্ষেত্রে এক…

ByByReshmi Debnath May 3, 2026

পুলিশ অভিযানে দুই চোর আটক, উদ্ধার ৯ গ্রাম স্বর্ণের চেইন

আগরতলা, ৩ মে: রাজধানীর ভিটারবন এলাকায় যৌথ অভিযানে দুই চোরকে আটক করল রামনগর ফাঁড়ি ও পশ্চিম থানার পুলিশ।…

ByByReshmi Debnath May 3, 2026

গভীর রাতে দুর্গম এলাকায় পুলিশের অভিযান, ৩৬ কেজি শুকনো গাঁজাসহ আটক এক

আগরতলা, ৩ মে: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গভীর রাতে দুর্গম এলাকায় অভিযান চালিয়ে ৩৬ কেজি শুকনো গাঁজা…

ByByReshmi Debnath May 3, 2026

৮ দফা দাবিতে অঙ্গনওয়াড়ী কর্মী-সহায়িকাদের গণঅবস্থান

আগরতলা, ৩ মে: ত্রিপুরা অঙ্গনওয়াড়ী ওয়ার্কার্স এন্ড হেলপার্স ইউনিয়নের উদ্যোগে রবিবার আগরতলার প্যারাডাইস চৌমুহনী এলাকায় ৮ দফা দাবিকে…

ByByReshmi Debnath May 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top