News Flash

Image

রেগার মজুরী না পেয়ে ভিলেজ অফিসে তালা দিলেন শ্রমিকরা

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২৩ জুন৷৷ রেগার মজুরী না পেয়ে ভিলেজ কার্যালয় ঘেরাও করলো এলাকবাসী৷ ঘটনার বিবরনে জানাযায় শান্তির বাজার মহকুমার বগাফা ব্লকের অন্তর্গত লাউগাং সম ভিলেজ কার্যালয়ের অধীনে বসবাসকারী লোকজনেরা দীর্ঘ অনেক মাস যাবৎ রেগার কাজ করে সঠিকভাবে রেগার মুজুরী পাচ্ছেননা৷


এলাকাবাসীর অভিযোগ দীর্ঘ অনেকপথ অতীক্রান্ত করে শান্তির বাজারে ব্যাঙ্কে এসে উনাদের মজুরীর কথা জানতে চাইলে ব্যাঙ্ক কতৃপক্ষ ভিলেজ কার্যালয়ে জি আর এস ও সেক্রেটারীর সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন৷ অপরদিকে এলাকাবাসী ভিলেজ কার্যালয়ে গিয়ে জি আর এস ও সেক্রেটারীর সঙ্গে দেখা করলে উনারা ব্যাঙ্কে গিয়ে যোগাযোগের পরামর্শ দিয়ে থাকেন৷ এই তালবাহানায় দীর্ঘ অনেকমাস রেগার মজুরী থেকে বঞ্চীত এলাকাবাসী এমনটাই অভিযোগ৷ এই তালবাহানায় অবশেষে ধৈর্য্যহারা হয়ে বুধবার ভিলেজ কার্যালয় ঘেরাও করলো এলাকাবাসী৷ এই বিষয়ে ভিলেজ কার্যালয়ের সেক্রেটারির নিকট জানতে চাইলে তিনি জানান এই বিষয়ে তিনি কিছুই জানেননা৷ এখন দেখার বিষয় এই করোনা মহামারির মধ্যে রেগার শ্রমিকদের নায্য পাওনা মিটিয়ে দিতে প্রসাশন কি প্রকার পদক্ষেপ গ্রহনকরে৷

Releated Posts

মণিপুরের খসড়া ভোটার তালিকায় ফের পুরুষদের ছাপিয়ে মহিলা ভোটার বেশি

ইম্ফল, ৫ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর রবিবার প্রকাশিত মণিপুরের খসড়া ভোটার তালিকায়…

ByByNews Desk Jul 5, 2026

স্থায়ী শান্তি ফেরাতে সংলাপই একমাত্র পথ: মণিপুরের মুখ্যমন্ত্রী, নিহত বিজেপি বিধায়ক ভুংজাগিন ভালতের শেষকৃত্যে শ্রদ্ধা

ইম্ফল, ৪ জুলাই (আইএএনএস): সংঘাত-বিধ্বস্ত মণিপুরে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য সংলাপই একমাত্র পথ বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ওয়াই.…

ByByNews Desk Jul 4, 2026

নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও

কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…

ByBySandeep Biswas Jul 3, 2026

সেবা সেতু’র মাধ্যমে নাগরিকদের দোরগোড়ায় সরকারি পরিষেবা, দাবি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ৩ জুলাই (আইএএনএস) : ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে নাগরিকদের আরও দ্রুত, স্বচ্ছ ও সহজ সরকারি পরিষেবা পৌঁছে দিতে…

ByByTaniya Chakraborty Jul 3, 2026
Scroll to Top