News Flash

  • Home
  • দেশ
  • চুরাইবাড়িতে যাত্রী সাধারণের নানান সমস্যার সমাধানের দাবীতে অবরোধ
Image

চুরাইবাড়িতে যাত্রী সাধারণের নানান সমস্যার সমাধানের দাবীতে অবরোধ

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৩ জুন৷৷ এবার অবরোধ করে প্রতিবাদে সামিল চুরাইবাড়ি এলাকার জনগণ৷ চুরাইবাড়ি চেকপোস্ট সংলগ্ণ ৮ নং আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধে বসল সানীয় জনগন৷ পন্যবাহী গাড়িগুলির সাথে স্থানীয় জনগণ সহ তাদের গাড়ি, বাইক ও টমটম গেইটের ভেতর দিয়ে সম্পূর্ণ চেকিংয়ের মাধ্যমে নিয়ে প্রবেশ করতে হবে৷ তাতে জনগণ চরম হয়রানির শিকার৷ সাথে টিএসার জোয়ানদের অকথ্য দূর্ব্যবহার৷ ক্ষোভ চুরাইবাড়ি পুলিশ প্রশাসনের উপর৷ অবশেষে পুলিশের আশ্বাসে পথ অবরোধ প্রত্যাহার৷


ঘটনার বিবরণে প্রকাশ,গত ৯ জুন চুরাইবাড়ি চেকপোস্টে মুখ্যমন্ত্রীর সফরের পর রাজ্যে প্রবেশের ক্ষেত্রে একটি মাত্র রাস্তা অর্থাৎ চেকপোস্টের ভেতর দিকে প্রবেশ করতে হচ্ছে পণ্যবাহী গাড়ি থেকে শুরু করে ছোট গাড়ি টমটম ও বাইক চালকদের৷ পাশাপাশি রাজ্য থেকে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে ৮ নং আসাম আগরতলা জাতীয় সড়কের একটি মাত্র পথ খুলে দেওয়া হয়৷ আর তাতে করে ত্রিপুরা অসম সীমান্তের প্রায় ১২ শ নাগরিক যাতায়াতে ভোগান্তির শিকার হন৷ হয়রানির শিকার হচ্ছেন বহি রাজ্য থেকে আসা পণ্যবাহী লরি চালকরা৷ লরিচালকদের উপর মর্জি মাফিক ফাইন কাটা হচ্ছে বলেও চালকদের অভিযোগ৷ চালকরা অভিযোগ করে বলে আগামী দিনে বিভিন্ন সামগ্রী নিয়ে ত্রিপুরা রাজ্যে আসবেনা৷


এদিকে স্থানীয় জনগণ রুজ তাদের ছোট গাড়ি টমটম ও বাইক নিয়ে বিভিন্ন পণ্যবাহী গাড়ির পেছনে পেছনে চুরাইবাড়ি গেইট পার হতে ৩/৪ ঘন্টা সময় লেগে যাচ্ছে৷ অবশেষে নিরুপায় হয়ে আজ সকাল ছয়টা থেকে ৮ নং আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বসে স্থানীয় জনগণ সহ টমটম ও বাইক চালকেরা৷ তাদের দাবি, চেকপোস্টের ভেতর দিকে যেতে হলে তাদের দীর্ঘক্ষন লেগে যায়৷ তাছাড়া করোনাকালীন কারফিউ চলার ক্ষেত্রে ২ টার পর সকল কিছু বন্ধ হয়ে পড়ে৷ সকাল ৬ টা থেকে দুপুর ১১ টা পর্যন্ত যদি ছোট যান চালক সহ টমটম চালকেদের লাইনে কাটিয়ে দিতে হয়৷তাহলে তারা কিভাবে তাদের টমটম ও যাত্রীবাহী ছোটগাড়ি চালিয়ে সংসার প্রতিপালন করবে৷


তার সুরাহা চেয়ে আজ রাস্তা অবরোধের সামিল হয় স্থানীয় জনগণ৷অবরোধকারীদের আরো অভিযোগ, বিগত ৯ জুনের পর থেকে তাদের এই সমস্যা সৃষ্টি হলে উনারা স্থানীয় থানা সহ পুলিশ সুপার ও ডিএম এর নিকট লিখিতভাবে তাদের সমস্যা অবগত করেছেন, বলেও তাদের অভিযোগ৷ কিন্তু তাতেও তাদের সমস্যা নিরসন হয়নি৷ অবরোধকারীরা অভিযোগ করে আরো বলেন, ৮ নং সড়কের উপর দিয়ে সীমান্তের স্থানীয় জনগণ যাতায়াত করতে গেলে কর্তব্যরত টিএসআর জওয়ানদের অকথ্য ভাষায় কথা সহ অমানবিক নির্যাতনের শিকার হতে হচ্ছে৷ টমটম বা ছোট গাড়িতে কোন রোগী থাকলে টিএস আর জওয়ানদের বক্তব্য থাকে, ’রোগী মরলে মরুক মুখ্যমন্ত্রীর আদেশ মানতেই লাগবে’৷


তাই স্থানীয় জনগণ থেকে শুরু করে টমটম ও বাইক চালকেরা স্থায়ী সমাধানের দাবিতে পথ অবরোধের শামিল হল৷ তাদের অবরোধের ফলে রাজ্য থেকে বেরিয়ে যাওয়া যাত্রীবাহী পণ্যবাহী ও খালি গাড়ির দীর্ঘ লাইন পরিলক্ষিত হয়৷যাত্রী দুর্ভোগও দেখা দেয় চরমে৷ অবশেষে টানা ৪ ঘন্টা জাতীয় সড়ক অবরোধ থাকার পর চুড়াইবাড়ি থানার ওসি জয়ন্ত দাস বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে গিয়ে পথ অবরোধকারীদের সাথে কথা বলে আশ্বস্ত করেন যে, সীমান্ত এলাকার স্থায়ী জনগণ চলাচল ও তাদের টমটম, বাইক ও ছোট গাড়ি নিয়ে চলাচলের ক্ষেত্রে জটিলতা না থাকে তার সুবন্দোবস্ত করা হবে৷ পাশাপাশি স্থানীয়রা নিজের ভোটার আইডি নিয়ে চলাচলের পরামর্শ দেন ওসি জয়ন্ত দাস৷ ওসির আশ্বাসে আশ্বস্ত হয়ে বিক্ষুব্ধ অবরোধকারী জনগণ, টমটম ও বাইক চালকেরা তাদের পথ অবরোধ প্রত্যাহার করলেও উনারা স্থায়ী সমাধানের চাইছেন৷ স্থায়ী সমাধান না হলে চুরাইবাড়ি এলাকার জনগণ বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলেও জানান৷

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top