News Flash

  • Home
  • প্রধান খবর
  • কোভিডে ১,১৬৭ জনের মৃত্যু, ৯১-দিন পর সংক্রমণ কমে ৪২,৬৪০
Image

কোভিডে ১,১৬৭ জনের মৃত্যু, ৯১-দিন পর সংক্রমণ কমে ৪২,৬৪০

নয়াদিল্লি, ২২ জুন (হি.স.): ভারতে কমতে কমতে ৪৩-হাজারের নীচে নেমে এল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনা-আক্রান্ত হয়েছেন ৪২,৬৪০ জন, ৯১-দিন পর এতটা কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। মৃত্যুর সংখ্যাও নিম্নমুখী, বিগত ২৪ ঘন্টায় ভারতে প্রাণ হারিয়েছেন ১,১৬৭ জন করোনা-রোগী। সোমবার সারাদিনে ভারতে করোনার থেকে সেরে উঠেছেন ৮১ হাজার ৮৩৯ জন। এক ধাক্কায় সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমেছে ৪০,৩৬৬ জন, ফলে এই মুহূর্তে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ৬,৬২,৫২১ জন (২.২১ শতাংশ)।  
কোভিড টিকাকরণও সমানতালেই চলছে, ভারতে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত মোট ২৮,৮৭,৬৬,২০১ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ৮৬,১৬,৩৭৩ জনকে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ১ হাজার ১৬৭ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৩,৮৯,৩০২ জন (১.৩০ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় দেশে কোভিড টেস্টের সংখ্যা ১৬,৬৪,৩৬০।
সুস্থতা প্রতিদিনই স্বস্তি দিচ্ছে দেশবাসীকে, সোমবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৮১ হাজার ৮৩৯ জন। ফলে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ২,৮৯,২৬,০৩৮ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৬.৪৯ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ২৮ কোটি ৮৭ লক্ষ ৬৬ হাজার ২০১ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ৮৬,১৬,৩৭৩ জনকে।

Releated Posts

‘মোদিকে কখনও হালকাভাবে নেবেন না’— অমিত মালব্যের এক লাইনের পোস্টে জল্পনা

নয়াদিল্লি, ২৮ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ঘিরে বিরোধীদের আক্রমণের আবহে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের…

ByByNews Desk Jul 28, 2026

হরমুজ প্রণালীর কাছে ১৬৬ ভারতীয় নাবিক, পরিস্থিতির উপর কড়া নজর বিদেশ মন্ত্রকের

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পশ্চিমে বর্তমানে ছয়টি ভারতীয় জাহাজে ১২৫ জন ভারতীয় নাবিক…

ByByNews Desk Jul 28, 2026

কোস্ট গার্ডে মহিলাদের জন্য আরও সুযোগ, সমুদ্রে নিখোঁজ জওয়ানদের পরিবারও পাবে দ্রুত আর্থিক সহায়তা

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): ভারতীয় কোস্ট গার্ডে (আইসিজি) মহিলাদের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং কর্তব্যরত অবস্থায়…

ByByNews Desk Jul 28, 2026

নিট প্রশ্নফাঁস আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের হয়রানির অভিযোগ সিজেপির, নতুন আন্দোলনের হুঁশিয়ারি

জয়পুর, ২৮ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের রাজস্থান পুলিশ হয়রানি করছে বলে অভিযোগ তুলেছে…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top