News Flash

  • Home
  • Uncategorized
  • দেশে ভোট পরবর্তী হিংসা নজিরবিহীন, বাগডোগরা বিমানবন্দরে বললেন রাজ্যপাল
Image

দেশে ভোট পরবর্তী হিংসা নজিরবিহীন, বাগডোগরা বিমানবন্দরে বললেন রাজ্যপাল

শিলিগুড়ি, ২১ জুন (হি.স.) : সোমবার উত্তরবঙ্গ সফরে গিয়ে ‘ভোট পরবর্তী হিংসা’ নিয়ে রাজ্য সরকারকে নিশানা করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এদিন বাগডোগরা বিমানবন্দরে তিনি বলেন, ‘‘ভোটের পর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় লাগামছাড়া সন্ত্রাস চলছে। নাগরিকদের মৌলিক অধিকার হরণ করা হচ্ছে। গণতন্ত্রের উপর আঘাত আসছে। দেশে স্বাধীনতার পর থেকে এমন অশান্তি দেখা যায়নি।’’

গত ২ মে ভোটের ফলপ্রকাশের পর ৭ সপ্তাহ কেটে গেলেও রাজ্য সরকার হিংসা ঠেকাতে কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ রাজ্যপালের। তিনি বলেন, ‘‘তফসিলি জাতি-উপজাতির মানুষ, সাধারণ নাগরিক আক্রান্ত হচ্ছেন। অথচ পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না। ঘরছাড়াদের পাশে দাঁড়াচ্ছে না প্রশাসন।’’ তাঁর প্রশ্ন, ‘‘মুখ্যমন্ত্রী কেন চুপ করে আছেন?’’

প্রসঙ্গত, সোমবারই ‘ভোট পরবর্তী হিংসা’ মামলায় হাই কোর্টে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। রাজ্যের তরফে দায়ের করা ‘রায় পুনর্বিবেচনার আর্জি’ খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের নেতৃত্বাধীন ৫ বিচারপতির বেঞ্চ। 

Releated Posts

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top