News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার প্রকোপে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল
Image

করোনার প্রকোপে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন৷৷ করোনার প্রকোপে ত্রিপুরায় বাতিল করা হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা৷ তবে ছাত্রছাত্রীদের মূল্যায়ন প্রক্রিয়ার নীতি নির্ধারণে বিশেষজ্ঞ কমিটি গঠন করবে ত্রিপুরা সরকার৷ ৩১ জুলাইয়ের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে৷ এক্ষেত্রে ফলাফলে অসন্তষ্ট ছাত্রছাত্রীরা করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পরীক্ষা দিতে পারবে৷
আজ শনিবার শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সাংবাদিক সম্মেলনে বলেন, এবার মোট ৭৩,৮১৮ জন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে৷

তাদের মধ্যে মাধ্যমিকে ৪৬,৬১৩ জন এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে ২৭,২০৩ জন৷ তিনি বলেন, করোনার প্রকোপে পর্ষদ পরিচালিত পরীক্ষা স্থগিত রাখা হয়েছিল৷ পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত গ্রহণে বিশেষজ্ঞদের নিয়ে বৈঠকও হয়েছে৷ শুধু তা-ই নয়, পরীক্ষা নিয়ে অনলাইনে অভিভাবকদের মতামত সংগ্রহ করেছে শিক্ষা দফতর৷ তাতে অধিকাংশ অভিভাবক পরীক্ষা হোক চাইছেন না, এমনটাই মত দিয়েছেন৷


তাঁর কথায়, মাধ্যমিক পরীক্ষার জন্য ২১,৯৮২ জন অভিভাবক অনলাইনে মতামত দিয়েছেন৷ তাঁদের মধ্যে ১৬.৭৬ শতাংশ চাইছেন পরীক্ষা হোক৷ কিন্তু ৮৩.২৪ শতাংশ চাইছেন না পরীক্ষা হোক৷ তেমনি, উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৯.৯৪ শতাংশ অভিভাবক চেয়েছেন পরীক্ষা হোক এবং ৯০.০৬ শতাংশ অভিভাবক পরীক্ষার বিপক্ষে ভোট দিয়েছেন৷ তিনি বলেন, সমস্ত বিষয় দেখার পর মধ্যশিক্ষা পর্ষদের সাথে পরীক্ষা নিয়ে বৈঠক করেছি৷ দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে ২০২১ সালে ১৮ মে থেকে সূচি নির্ধারিত মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্থগিত রাখা হয়েছিল তা বাতিল করা হচ্ছে৷ কারণ, করোনা পরিস্থিতির আশানুরূপ উন্নতি হয়নি৷


সাথে তিনি যোগ করেন, পরীক্ষা বাতিল করা হলেও, ছাত্রছাত্রীদের নম্বর দেওয়ার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে৷ ওই বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মেনেই ছাত্রছাত্রীরা নম্বর পাবে৷ এক্ষেত্রে, প্রাপ্ত নম্বর নিয়ে অসন্তষ্ট ছাত্রছাত্রী করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরীক্ষা দিতে পারবে৷ তিনি জানান, ৩১ জুলাইয়ের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে৷
শিক্ষামন্ত্রীর কথায়, আগামী সোমবার পূর্ব নির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হবে৷ ওই বৈঠকে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে৷ ওই কমিটি ছাত্রছাত্রীদের মূল্যায়নে নীতি নির্ধারণ করবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top