News Flash

  • Home
  • দিনের খবর
  • দুই বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগ দিলেন ডাচ ফরোয়ার্ড মেমফিস ডিপে
Image

দুই বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগ দিলেন ডাচ ফরোয়ার্ড মেমফিস ডিপে

বার্সেলোনা, ২০ জুন (হি.স.) : অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে বার্সেলোনাতে দুই বছরের চুক্তিতে যোগ দিলেন নেদারল্যান্ডস স্ট্রাইকার মেমফিস ডিপে। এদিন একটি বিবৃতি দিয়ে বার্সেলোনা আনুষ্ঠানিকভাবে ডিপাইয়ের যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে।

আগামী মরশুমের জন্য দলবদলে ডিপেসহ তিন জন খেলোয়াড়কে ফ্রি ট্রান্সফারে দলে নিল বার্সেলোনা। ডিপের আগে ম্যানচেস্টার সিটি থেকে আর্জেন্টাইন স্ট্রাইকার সের্জিও আগুয়েরো ও স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়াকে আগামী মরশুমের জন্য দলে নেয় তারা। আগামী ১ জুলাই ফ্রি ট্রান্সফারে আনুষ্ঠানিকভাবে ক্যাম্প নুয়ে যোগ দেবেন এই ডাচ ফরোয়ার্ড।


বর্তমানে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলতে জাতীয় দলের সঙ্গে আছেন ২৭ বছর বয়সী মেমফিস ডিপে। বার্সেলোনা কোচ কোমানের সঙ্গে ডিপের সম্পর্কটা অবশ্য অনেক আগের। এই ডাচ কোচ নেদারল্যান্ডস জাতীয় দলের দায়িত্বে থাকার সময়ে তার কোচিংয়ে খেলেছিলেন ডিপে। গত মরশুমে লিঁওর হয়ে লিগ ওয়ানে করেন ২০টি গোল করেন তিনি। ইউরো কাপে গত বৃহস্পতিবার অস্ট্রিয়ার বিরুদ্ধে নেদারল্যান্ডসের ২-০ ব্যবধানের জয়ে পেনাল্টি থেকে একটি গোল করেন মেমফিস ডিপে।

Releated Posts

কাশ্মীরের ঐতিহ্যবাহী ‘ভাঘু’ মাদুরের পুনর্জাগরণে কারিগরদের প্রশংসা প্রধানমন্ত্রীর, ‘ভোকাল ফর লোকাল’-এর বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কাশ্মীরের শতাব্দীপ্রাচীন ঐতিহ্যবাহী ও পরিবেশবান্ধব ‘ভাঘু’ মাদুর তৈরির শিল্পের পুনর্জাগরণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026

‘আমেরিকায় বসে কেউ জড়িত ছিল, বহু গোপন তথ্য সামনে আসবে’, বিরোধীদের নিশানা গিরিরাজ সিংয়ের

পাটনা, ২৬ জুলাই (আইএএনএস): বিদেশি অর্থায়নের মাধ্যমে দেশে অশান্তি তৈরির চেষ্টা হয়েছে বলে অভিযোগ করে বিরোধীদের বিরুদ্ধে তীব্র…

ByByNews Desk Jul 26, 2026

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026
Scroll to Top