News Flash

  • Home
  • খেলা
  • জিবিতে প্রতি সপ্তাহে আয়োজিত হবে রক্তদান শিবির : সাংসদ প্রতিমা
Image

জিবিতে প্রতি সপ্তাহে আয়োজিত হবে রক্তদান শিবির : সাংসদ প্রতিমা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন৷৷ রক্তের চাহিদা মেটাতে প্রতি সপ্তাহে জিবি হাসপাতালে রক্তদানের আয়োজন করা হবে৷ অন্তত দশজন স্বেচ্ছায় রক্ত দান করবেন৷ আজ মঙ্গলবার এ-কথা জানিয়েছেন সাংসদ তথা জিবি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান প্রতিমা ভৌমিক৷ তাঁর কথায়, রক্তদানে ত্রিপুরা বরাবরই এগিয়ে রয়েছে৷ রক্তের অভাবে কোনও মৃত্যু হয়নি৷ সাথে তিনি যোগ করেন, আজ জিবি হাসপাতালের ওপিডি পরিষেবার খোঁজ নিয়েছি৷ আরও ভালো পরিষেবা প্রদানের বিষয়ে চিন্তাভাবনা চলছে৷


আজ সাংসদ প্রতিমা ভৌমিক জিবি হাসপাতাল পরিদর্শনে যান৷ বিশেষত, ওপিডি পরিষেবার খোঁজ নেওয়ার জন্যই তিনি জিবি হাসপাতালে গিয়েছেন৷ তিনি বলেন, সকাল ৯টা থেকে জিবি হাসপাতালে ওপিডি পরিষেবা শুরু হয়৷ ৯০ শতাংশ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন৷ তাঁর কথায়, মেডিসিন বিভাগের ওপিডি-তে প্রতিদিন সবচেয়ে বেশি রোগীর ভিড় হয়৷ তাই আরও সুযোগ-সুবিধা দেওয়ার বিষয়ে আলোচনা করেছি৷


এদিন তিনি আগরতলা ওবিসি মোর্চার উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির পরিদর্শন করেন৷ শিবির পরিদর্শন শেষে তিনি বলেন, রক্তের কোনও বিকল্প নেই৷ তাই, সারা রাজ্যেই রক্তদান উৎসবের মেজাজে শিবির করা হয়৷ তাঁর কথায়, মোদী সরকারের সাত বছর পূর্তি উপলক্ষ্যে সারা ত্রিপুরায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে৷ এখন জিবি হাসপাতালে প্রতি সপ্তাহে রক্তদানের আয়োজন করা হবে৷ তিনি বলেন, প্রত্যেক সপ্তাহে অন্তত ১০ জন স্বেচ্ছায় রক্তদান করবেন৷
সাথে তিনি যোগ করেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী করোনার টিকা নেওয়ার ১৪ দিন পর থেকে রক্তদান করা যাবে৷ তেমনি, করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার তিন মাস পর ওই ব্যক্তি রক্তদান করতে পারবেন৷

Releated Posts

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top