News Flash

  • Home
  • প্রধান খবর
  • সীমান্ত অতিক্রম করে সোনামুড়ার যুবকেক অপহরণ করে ওপাড়ে নিয়ে গেল বাংলাদেশী
Image

সীমান্ত অতিক্রম করে সোনামুড়ার যুবকেক অপহরণ করে ওপাড়ে নিয়ে গেল বাংলাদেশী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন৷৷ ভারতীয় এক নাগরিককে অপহরণ করে বাংলাদেশ নিয়ে গেছে বাংলাদেশের দুসৃকতিকারীরা৷ ঘটনার বিবরণে জানা যায়, সোনামুড়া থানাধীন শোভাপুর গ্রাম পঞ্চায়েতে সীমান্ত এলাকার ৫নং ওয়ার্ডের সাহাপুর এলাকার বাসিন্দা রাশেদ আলম গত ৫ জুন সীমান্তের ওপারে তার পুকুরের যাওয়ার সময় বাংলাদেশর সীমান্ত রক্ষী বিজিবি তাকে যেতে বাধা দেয়৷ রাশেদ আলম নাকি বলেছিল অবৈধ মালামাল নিয়ে যাওয়ার অনুমতি আছে, অথচ আমি আমার পুকুরে যেতে পারছি না কেন? আমি তোমার নামে উপর মহলে অভিযোগ জানাবো বলেছিল রাশেদ আলম৷


এই নিয়ে বিজিবির সাথে কথা কাটাকাটি হয় রাশেদ আলমের৷ তখন নাকি বিডিআর হুমকি দিয়েছিল তুকে আমি তুলে নিয়ে যাবো৷ তার পর সে বাড়িতে চলে আসে৷ ঘটনার দুই পর ৭ জুন একজন অপরিচিত লোক নাকি রাশেদ আলমের বাড়িতে আসে৷ সে পাঠিট বিক্রি করতে এসেছে বলে রাশেদ আলমকে বলে৷ অপরিচিত ওই লোকটিকে দেখে রাশেদ আলম বলেছিল তোমাকে দেখে তো পাটি বিক্রেতা মনে হয় না৷ তুমি কেন এসেছো আমার বাড়িতে৷এ নিয়ে পাঠি বিক্রেতার সাথে বাকবিতণ্ডা শুরু হয়৷


পরবর্তীতে পাটি বিক্রেতা নাকি সীমান্তের ওপারে গিয়ে কামাল হোসেন নামের এক বাংলাদেশী ব্যক্তিকে সঙ্গে নিয়ে এসে রাশেদ আলমকে বাড়ি থেকে তুলে নিয়ে বাংলাদেশে চলে যায়৷রাশেদ আলমের স্ত্রী আটকানোর চেষ্টা করে ব্যর্থ হয়৷তার স্ত্রী চিৎকার শুনে আশে পােেশর মানুষ আসার আগেই সীমান্ত পার হয়ে যায়৷ রাশেদ আলমকে নাকি বিজিবির হাতে তুলে দেয় অপহরণকারীরা৷ তারপর বিডিআর রাশেদ আলমকে নিয়ে চলে যায়৷ রাশেদ আলমের দুই সন্তানও রয়েেেছ৷ পুরো ঘটনা সংবাদ মাধ্যমের কাছে জানায় রাশেদ আলমের স্ত্রী খুরশেদা বেগম৷


এ বিষয়ে মহকুমার শাসক থেকে শুরু করে বিএসএফর ক্যাম্পে জানানোর ৭ দিন অতিক্রম হলেও কোনো খোজ নেই রাশেদ আলমের৷এখন প্রশ্ণ হলো ভারতীয় জোয়ানরা পাহাড়ায় থাকা অবস্থায় কিভাবে বাংলাদেশের মানুষ ভারতে প্রবেশ করে অপহরণ এর মতো ঘটনা ঘটাতে পারে৷ অপহৃত ভারতীয় নাগরিককে উদ্ধার করার জন্য পরিবার ও এলাকাবাসীর তরফ থেকে জানানো হয়েছে৷ তাকে উদ্ধার করতে না পারায় পরিবাার-পরিজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বেড়ে চলেছে৷

Releated Posts

শ্যামজি কৃষ্ণ বর্মা মাতৃভূমির পরাধীনতার শৃঙ্খল ভাঙতে জীবন উৎসর্গ করেছিলেন: প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী, বিপ্লবী ও বিশিষ্ট পণ্ডিত শ্যামজি কৃষ্ণ বর্মার জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Oct 4, 2026

সাম্প্রতিক সংঘাতে মহাকাশ ও বিমান শক্তিকে ঘিরেই কেন্দ্রীভূত হচ্ছে সামরিক ক্ষমতা: বায়ুসেনা প্রধান

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): বর্তমান বিশ্বে সামরিক ক্ষমতার বড় অংশই মহাকাশ ও বিমান ক্ষেত্রকে কেন্দ্র করে গড়ে উঠছে…

ByByNews Desk Oct 3, 2026

২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা অমিত শাহের

ভোপাল, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত…

ByByNews Desk Oct 3, 2026

বিশ্ব অস্থিরতার মধ্যেও ভারতের অর্থনৈতিক ভিত্তি অটুট: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): পশ্চিম এশিয়ার সঙ্কটকে ঘিরে বিশ্বজুড়ে অনিশ্চয়তা তৈরি হলেও ভারত সফলভাবে এই অস্থিরতা মোকাবিলা করেছে…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top