News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে দূর্ঘটনায় আহত মহিলা উদয়পুরে বেপরোয়া জিপসির ধাক্কায় ব্যাপক ক্ষতি তিনটি গাড়ির
Image

বিশালগড়ে দূর্ঘটনায় আহত মহিলা উদয়পুরে বেপরোয়া জিপসির ধাক্কায় ব্যাপক ক্ষতি তিনটি গাড়ির

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম/উদয়পুর, ১২ জুন৷৷ চলন্ত অটো রিকশা থেকে পড়ে গুরুতর ভাবে আহত এক মহিলা৷ ঘটনা বিশালগড় থানার অন্তর্গত রবীন্দ্রনাথ কলেজ সংলগ্ণ এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায়, মাধবী মালাকার(৩৫), হাপানিয়া থেকে একটি অটো রিকশাকরে বিশালগড় ইংলিশ মিডিয়াম সুকলে আসছিলেন৷ হঠাৎ মহিলা মানসিক ভারসাম্য হারিয়ে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দিয়ে মাটিতে পড়ে যায়৷ গুরুতর ভাবে জখম হয়েছেন তিনি৷ প্রত্যক্ষদর্শীরা দেখতে পেয়ে খবর পাঠায় বিশালগড় অগ্ণিনির্বাপক দপ্তরে৷ কর্মীরা ছুটে এসে আহত মহিলাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷


এদিকে, আবারো বড় ধরনের দুর্ঘটনা৷ এবারও সেই একই জায়গায় যেখানে এক সপ্তাহ আগে পুলিশের গাড়ির ধাক্কায় একি রিক্সা ও একটি অটো ক্ষতিগ্রস্থ হয়েছিলো৷ ঘটনা উদয়পুর রাধাকিশোরপুর থানার অন্তর্গত ধবজনগর বাজার এলাকায়৷ শনিবার দুপুরে আগরতলা সাব্রুম জাতীয় সড়কে উদয়পুর মহকুমাধীন ধবজনগর বাজার এলাকায়৷ আজ এক সাথে দুর্ঘটনাগ্রস্ত হয় তিনটি গাড়ি৷ সংবাদ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে দ্রুত গতিতে আসা একটি বুলেরো গাড়ি ধবজনগর বাজারে জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা জেলা শিক্ষা আধিকারিক শুভ রঞ্জন দাসের মারুতি জিপসি গাড়ি, একটি লড়ি ও একটি মারুতি গাড়িকে ধাক্কা মেরে পালিয়ে যায়৷ এর ফলে তিনটি গাড়িই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়৷

ঘটনা ঘটার সাথে সাথে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় লোকজন,ব্যবসায়ী ও ক্রেতা সাধারণ৷বুলেরো গাড়িটির গতিবেগ বেশি থাকায় ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়৷ এই ঘটনায় মুহূর্তের মধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা ধবজনগর এলাকায়৷ এলাকার ব্যবসায়ী, গাড়ির মালিক ও পথ চলতি নাগরিক এই বোলেরু গাড়ি আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি র দাবি তুলেছেন৷ রাধাকিশোরপুর থানার পুলিশ একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছেন৷

Releated Posts

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top