News Flash

  • Home
  • Uncategorized
  • এবার জ্বালানি ও ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে আন্দোলনে বাম দলগুলি
Image

এবার জ্বালানি ও ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে আন্দোলনে বাম দলগুলি

নয়াদিল্লি, ১৩ জুন (হি.স.) : ফের আন্দোলনের পথে বাম দলগুলি । রবিবার পাঁচটি বামদল যৌথ বিবৃতিতে জ্বালানি, অত্যাবশ্যকীয় পণ্য ও ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে নিয়ে আন্দোলনে নামার কথা জানিয়ে বাম দলগুলির পক্ষ থেকে বলা হয়, আগামী ১৬ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ১৫ দিন তারা বিক্ষোভ কর্মসূচি পালন করবে দেশজুড়ে।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন সিপিএমের সীতারাম ইয়েচুরি, সিপিআইয়ের ডি রাজা, অল ইন্ডিয়া ফরোয়ার্ড ব্লক-এর দেবব্রত বিশ্বাস, আরএসপি-এর মনোজ ভট্টাচার্য ও সিপিআই (এমএল)-এর দীপঙ্কর ভট্টাচার্য। সেখানে বাম দলগুলির অভিযোগ, ‘‘২ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে জ্বালানির দাম ২১ গুণ বেড়েছে। জ্বালানির দাম বাড়ার কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। মূল্যবৃদ্ধি ১১ বছরে সর্বোচ্চ হয়েছে। এপ্রিল মাসে খাদ্যপণ্যের দাম প্রায় ৫ শতাংশ বেড়েছে। খাদ্যপণ্য খুচরো বাজারে পৌঁছানোর পর ক্রেতাদের থেকে অনেক বেশি দাম নেওয়া হচ্ছে।’’

এর আগে, কংগ্রেসও জ্বালানির দাম বৃদ্ধির বিরুদ্ধে দেশজুড়ে পেট্রল পাম্পগুলিতে একদিনের বিক্ষোভ কর্মসূচি নিয়েছিল। বাম দলগুলি বলেছে যে অর্থনীতি গভীর মন্দায়। রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় কালোবাজারি চলছে। জনগণের বেঁচে থাকার জন্য অত্যাবশ্যকীয় ওষুধের এই কালোবাজারি মোদী সরকারকে কঠোর ভাবে দমন করতে হবে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top