News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা পরিস্থিতিতে তেলিয়ামুড়া হাসপাতালের পরিচ্ছন্নতা প্রশ্ণের মুখে
Image

করোনা পরিস্থিতিতে তেলিয়ামুড়া হাসপাতালের পরিচ্ছন্নতা প্রশ্ণের মুখে

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১২ জুন৷৷ বর্তমানে করুণার দ্বিতীয় ঢেউয়ে সমগ্র দেশ এক ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন৷ সরকারিভাবে স্বাস্থ্য দপ্তর নানা বিধ পরিকল্পনা গ্রহণ করছে৷ জনগণকে মাস্ক ব্যবহার করতে, সামাজিক দূরত্ব বজায় রাখতে সহ সংক্রমণ ঠেকাতে নানা বিধ ব্যবস্থা নিচ্ছে৷ কিন্তু তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে কিছু চিত্র বর্তমানে করোনা পরিস্থিতিতে খুবই অস্বস্তিকর৷ যা করোনা সংক্রমন ঠেকানোর চেয়ে বাড়ছে বলেই মনে করা হচ্ছে৷ আবর্জনার স্তুপে পরিণত হয়ে রয়েছে হাসপাতালে পেছনের দিকটা৷ শনিবার হাসপাতালে গিয়ে প্রত্যক্ষ করা গেল এমনি চিত্র৷ জঙ্গলাকীর্ণ সহ হাসপাতালে ব্যবহৃত পিপিই কিট সহ চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত অন্যান্য সামগ্রী যত্রতত্র ফেলে রাখা হয়েছে৷


অথচ এগুলি পরিষ্কারের জন্য সরকারি অর্থ ব্যায় করে লোক রাখা হলেও সে আছে বহাল তবিয়তেই৷ খবর নেই মহকুমা স্বাস্থ্য আধিকারিকের কাছে৷ এইগুলি পরিস্কারের দায়িত্ব রয়েছে গৌতম মাদ্রাজি৷ হাসপাতাল পরিষ্কার কিংবা হাসপাতালের আশপাশ এলাকা পরিষ্কার করার জন্য গত বাম আমলে আর.কে.এস কমিটি তাকে নিয়োগ করে৷ প্রতি মাসে ছয় হাজার টাকা আর.কে.এস তহবিল থেকে খরচ করা হলেও হাসপাতাল চোউদ্দি আছে আবর্জনা স্তুপে ভরা৷ গৌতম মাদ্রাজি নিজের কাজ ফেলে পায়ের উপর পা রেখে বসে থেকে অন্যদের কাজের নির্দেশ দেন৷
এমন ভাব যেন তিনিই হাসপাতালের ইনচার্জ৷ দেখুন সেই চিত্রই আমাদের ক্যামেরায় ধরা পড়েছে৷ কখনো এক্সরে রুম কখনো কোভিড রুম পরিদর্শনে ঘুরে বেরিয়ে মাস শেষে টাকা কামান৷ এই বিষয়ে গৌতম মাদ্রাজি কে প্রশ্ণ করা হলে দেখুন কিভাবে পালিয়ে যান৷ হাসপাতালের ইনচার্জ চিকিৎসক অজিত দেববর্মা কে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি জানান, যে ব্যবহৃত পিপিই কিট থেকে যে সংক্রমন ছড়াতে পারে তা তিনি অকপটে স্বীকার করেন৷ তবে এই ব্যাপারে সমস্ত দায়ভার মহকুমা স্বাস্থ্য আধিকারিক চন্দন র্দের্মার উপর ঠেলে দিয়েছেন৷ তবে দায়িত্ব নিয়ে একে অপরের উপর দোষারোপ করলেও মূলত হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতে যে কোভিড সংকর্মন বাড়বে তাতে কোনো সন্দেহ নেই৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top