News Flash

  • Home
  • Uncategorized
  • সোমবার থেকে দিল্লিতে খুলছে দোকান-বাজার, রেস্টুরেন্ট, বন্ধ থাকবে স্কুল-কলেজ
Image

সোমবার থেকে দিল্লিতে খুলছে দোকান-বাজার, রেস্টুরেন্ট, বন্ধ থাকবে স্কুল-কলেজ

নয়াদিল্লি, ১৩ জুন (হি.স.) : আগামীকাল সোমবার থেকেই দিল্লির দোকান-বাজার, রেস্টুরেন্ট, শপিং মলের উপর থেকে বিধিনিষেধ তুলে দেওয়া হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।


আবার পুরনো ছন্দে ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন দিল্লির মানুষ। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আগেও বিধিনিষেধ শিথিল করেছিলেন। দৈনিক কোভিড পরিস্থিতিতে ইতিবাচক গ্রাফ দেখে ধীরে ধীরে লকডাউন তুলে নেওয়া শুরু হয়েছিল। তবে আজ অবধিও দোকান বাজারের উপর কিছু বিধিনিষেধ জারি ছিল।


এদিন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, সোমবার সকাল পাঁচটা থাকে স্বাভাবিক হবে দিল্লি। তবে এখনই পুরোপুরি ঢিলেমি দিতে রাজি নন কেজরিওয়াল। তিনি আরও জানিয়েছেন, লকডাউন, বিধিনিষেধ উঠে যাচ্ছে ঠিকই, তবে তা সাময়িক। পরীক্ষা করে তিনি দেখছেন এতে কী হয়। তবে কিছুক্ষেত্রে বিধি নিষেধ বলবত থাকবে। আপাতত এক সপ্তাহের জন্য বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

যদি দেখা যায় এক সপ্তাহ পর ফের ঊর্ধ্বমুখী হয়েছে সংক্রমণ, তবে আবার কড়াকড়ির পথেই হাঁটবে দিল্লি সরকার, সাফ জানিয়ে দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। আপাতত সকাল ১০টা থেকে রাত ৮টা অবধি দিল্লিতে দোকানপাট খোলার অনুমতি মিলেছে। খোলা যাবে রেস্টুরেন্টও। তবে ৫০ শতাংশ আসন নিয়ে তা করতে হবে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলি খোলাই থাকবে দিল্লিতে। তবে সেখানে ভক্তদের যাতায়াতের অনুমতি এখনই দেওয়া হচ্ছে না। মুখ্যমন্ত্রী বলেন, ‘যদি দেখি দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা কমতেই থাকছে, তাহলে ধীরে ধীরে আমাদের জীবন আবার পুরনো ছন্দে ফিরবে। এটা একটা বিশাল ট্র্যাজেডি। আমাদের সকলকে একসঙ্গে এর মোকাবিলা করতে হবে।’


কোভিডের দ্বিতীয় ঢেউয়ের থাবায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল দিল্লিতে। হাসপাতালের বেড, অক্সিজেনের আকালে মুড়ি মুড়কির মতো মানুষ মারা যাচ্ছিলেন। আজ ছবিটা অনেকটাই স্বস্তির। করোনার দৈনিক সংক্রমণ অনেক কমে এসেছে দিল্লিতে। মৃত্যুহারও নেমেছে। তাই রাজধানী থেকে এবার উঠে যাচ্ছে বিধিনিষেধ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top