News Flash

  • Home
  • Uncategorized
  • এরিকসেনের ফুটবল জীবন কি শেষ? এমনটাই ইঙ্গিত চিকিত্‍সকদের
Image

এরিকসেনের ফুটবল জীবন কি শেষ? এমনটাই ইঙ্গিত চিকিত্‍সকদের

কোপেনহেগা, ১৩ জুন (হি.স.) : হৃদরোগ বিশেষজ্ঞের মতে ক্রিশ্চিয়ান এরিকসেন আর ফুটবল পারবেন না। ফলে ইটালিতে ইন্টার মিলানের হয়েও আর খেলার সম্ভবনা নেই তাঁর। এর আগে কোনওদিন হৃদরোগের কোনও সমস্যা ধরা পড়েনি তাঁর।


শনিবার রাতে ফিনল্যান্ড বনাম ডেনমার্কের ম্যাচে হঠাত্‍ মাঠের মধ্যে পড়ে যান ডেনমার্কের স্ট্রাইকার এরিকসেন। মাঠের মধ্যে ১০ মিনিট চিকিত্‍সা করার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। জ্ঞান ফিরলেও কী কারণে তিনি পড়ে গিয়েছিলেন তা এখনও স্পষ্ট নয়। মনে করা হচ্ছে হৃদরোগের কোনও সমস্যার কারণে এমন ঘটেছিল। মাঠের মধ্যেই তাঁকে সিপিআর দিয়েছিলেন ডেনমার্কের অধিনায়ক সাইমন কায়ের।


হৃদরোগের সমস্যা থাকলে ইটালিতে ফুটবল খেলা নিষিদ্ধ। মিলানের হয়ে খেলেন এরিকসেন। হৃদরোগের কোনও সমস্যা ধরা পড়লে ইটালিতে তাঁর পক্ষে খেলা সম্ভব নয়। হৃদরোগ বিশেষজ্ঞ স্কট মারে এক সাক্ষাত্‍কারে বলেন, ‘ওর ফুটবল কেরিয়ার শেষ বলেই মনে হচ্ছে। ইটালির আইন অনুযায়ী কোনও খেলোয়াড়ের হৃদরোগ থাকলে তাঁকে খেলায় অংশগ্রহণ করতে দেওয়া হয় না।’


মারের মতে ইসিজি করার পরেই পরিষ্কার হবে কী কারণে এরিকসেনের এমন হয়েছিল। তবে ১১ বছরের ফুটবল কেরিয়ারে হৃদরোগের কোনও সমস্যা ছিল না তাঁর। হঠাত্‍ কেন এমন হল তা জানার জন্য উদগ্রীব ফুটবল বিশ্ব।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top