News Flash

  • Home
  • Uncategorized
  • চিনে গ্যাসের পাইপলাইনে ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ১২, জখম শতাধিক
Image

চিনে গ্যাসের পাইপলাইনে ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ১২, জখম শতাধিক

বেজিং, ১৩ জুন (হি.স.) : রবিবার সকালে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল চিনের সিয়ান শহর। সবজি বাজারে বিস্ফোরণের জন্য ইতিমধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে। দেড়শো জনের বেশি গুরুতর জখম হয়েছেন বলে খবর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশাসনের তত্‍পরতায় ধ্বংসস্তূপ থেকে শতাধিক ব্যক্তিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও স্পষ্ট ধারণা মেলেনি।


চিনের হুবেই প্রদেশের সিয়ান শহরের সবজি বাজারে ঘটনাটি ঘটে। স্থানীয় প্রশাসন অনুযায়ী, রবিবার সকাল থেকে ভিড় জমেছিল বাজারে। কেউ কেউ কেনাকাটা সারছিলেন। কেউ কেউ আবার প্রাতঃরাশ করছিলেন। বাজারের মধ্যেই একটি বিল্ডিংয়েও রেস্তরা এবং বাজার রয়েছে। সকাল সাড়ে ছ’টা নাগাদ আচমকাই সেই বিল্ডিংয়ের একতলায় বিস্ফোরণ হয়। নিমেষে তাসের ঘরের মতো বাড়িটি গুড়িয়ে যায়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণ থেকেই এই বিপত্তি।


এদিকে সিয়ান শহরের সরকারি হাসপাতালে চিকিত্‍সা শুরু হয়েছে আহতদের। তাঁদের বাঁচাতে প্রচুর রক্তের প্রয়োজন বলে জানিয়েছেন চিকিত্‍সকরা। তাই শহরবাসীকে রক্তদানের আরজি জানিয়েছেন তাঁরা। এদিকে কীভাবে গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণ হল, তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা।

Releated Posts

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top