News Flash

  • Home
  • Uncategorized
  • ইউরো কাপে শনিবার রাতে মুখোমুখি হচ্ছে রাশিয়া ও বেলজিয়াম
Image

ইউরো কাপে শনিবার রাতে মুখোমুখি হচ্ছে রাশিয়া ও বেলজিয়াম

সেন্ট পিটার্সবার্গ, ১২ জুন (হি.স.) : শনিবার রাতে ইউরোপের দুই ফুটবল শক্তির দ্বৈরথ ঘিরে উদ্দীপনা পিটার্সবার্গে। রাশিয়ার এই শহরে মুখোমুখি হতে চলেছে ইউরোপের সেই দুই শক্তিধর দেশ রাশিয়া ও বেলজিয়াম।
ফিফা ক্রমপর্যায়ে বিশ্বের এক নম্বর দল বেলজিয়ামের কোচ রবের্তো মার্তিনেস যখন দেশকে প্রথম আন্তর্জাতিক খেতাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তখন রুশ কোচ স্ট্যানিসলাস চের্চেসভের প্রাথমিক লক্ষ্য গ্রুপে দ্বিতীয় হয়ে নক-আউট পর্যায়ে যাওয়া।  পরিসংখ্যান জানাচ্ছে, শেষ বার ২০০৮ সালে ইউরোর সেমিফাইনালে খেলেছিল রাশিয়া। বেলজিয়ামের বিরুদ্ধে শেষ সাতটি সাক্ষাৎকারে একবারও জিততে পারেনি তারা।
এবারের প্রতিযোগিতায় খেতাব জয়ের অন্যতম দাবিদার বেলজিয়াম। কিন্তু রোমেলু লুকাকুদের কোচ জানেন, অঘটন ঘটতেই পারে। যেমন ঘটেছিল পাঁচ বছর আগে ২০১৬ সালে ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে। সে বার ওয়েলসের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল বেলজিয়ামকে। তাই এবার বাড়তি সতর্ক মার্তিনেস।
এদিকে রাশিয়া ম্যাচের আগে চোট-আঘাতে বিদ্ধ বেলজিয়াম শিবির। দলের তরফে জানানো হয়েছে, রাশিয়ার বিরুদ্ধে আক্রমণ ভাগে নির্ভরযোগ্য ফুটবলার কেভিন দ্য ব্রুইন খেলতে পারবেন না। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চোখের কোটরের ও নাকের হাড় ভেঙেছিল কেভিনের। গত সপ্তাহেই অস্ত্রোপচার হয়েছে। মাঝমাঠের আর এক ফুটবলার অ্যাক্সেল উইটসেলেরও গোড়ালিতে চোট রয়েছে।
বেলজিয়াম আক্রমণ ভাদের আর এক ফুটবলার এডেন অ্যাজ়ার আবার ভুগছেন ফিটনেসজনিত সমস্যায়। তবে এই দু’জন না থাকলেও বেলজিয়াম দল অভিজ্ঞতায় পূর্ণ। গোলরক্ষা ও গোল করার জন্য রয়েছেন থিবো কর্তুয়া, রোমেলু লুকাকুরা।
অন্যদিকে, রাশিয়া শিবিরে আশঙ্কা বাড়িয়েছে করোনা সংক্রমণ। শুক্রবার দলের উইঙ্গার আন্দ্রে মস্তোভয় করোনা সংক্রমিত হয়ে দল থেকে ছিটকে যাওয়ায় গোটা দলই এই মুহূর্তে ত্রস্ত। তাঁর পরিবর্ত হিসেবে দলে এসেছেন রোমান ইভজেনিয়েভ। গত সপ্তাহে প্রস্তুতি ম্যাচে কাফ মাসলে চোট পেয়েছেন রাশিয়ার অভিজ্ঞ ডিফেন্ডার ফিয়োডর কুদ্রিয়াশভ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top