News Flash

  • Home
  • Uncategorized
  • পেট্রোপণ্যের মূল্যে সর্বকালের রেকর্ড গড়ল রাজ্যে
Image

পেট্রোপণ্যের মূল্যে সর্বকালের রেকর্ড গড়ল রাজ্যে

আগরতলা, ১২ জুন : জ্বালানির মূল্য সর্বকালের রেকর্ড গড়লো রাজ্যে। শনিবার পেট্রোলের এক্সট্রা প্রিমিয়ামের মূল্য বেড়ে দাঁড়িয়েছে প্রতি লিটার ১০০ টাকা ২৪ পয়সা। আগামী কিছু দিনের মধ্যেই সাধারণ পেট্রোলের মূল্য সেঞ্চুরি হাঁকাবে তা বলার অপেক্ষা রাখে না।

প্রায় প্রতিদিন যে ভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে তাতে যান চালকসহ সাধারণ মানুষের ঘাড়ে বোঝা বেড়েই চলেছে। করোণা ভাইরাসের সংক্রমণ জনিত পরিস্থিতিতেও প্রতিদিন বাড়ছে পেট্রোল- ডিজেলের দাম। এই হারে জ্বালানির মূল্য বৃদ্ধি পাওয়ায় চিন্তার ভাঁজ সর্বত্র। ইতিমধ্যেই জ্বালানির মূল্য বৃদ্ধি নিয়ে প্রতীবাদে সামিল হয়েছে বিরোধী রাজনৈতিক দল গুলি। কিন্তু তারপরও জ্বালানির মূল্য হ্রাস পাওয়ার কোন লক্ষণ নেই। শনিবার আগরতলায় সাধারণ পেট্রোলের লিটার প্রতি মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৯৬ টাকা ৩০ পয়সা। অন্যদিকে এক্সট্রা প্রিমিয়ামের মূল্য বেড়ে দাঁড়িয়েছে লিটার প্রতি ১০০ টাকা ২৪ পয়সা।

পেট্রোলের পাশাপাশি ডিজেলের মূল্যবৃদ্ধি ঘটে চলেছে প্রতিনিয়ত। তাতে বিপাকে পড়েছেন কৃষকরা। বর্তমানে কৃষিকাজেও যন্ত্রাংশের ব্যবহার বেড়েছে। সে কারণে কৃষকদের জন্য ডিজেল প্রয়োজন। এভাবে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির ঘটলে জনজীবনে দুর্দশা আরো চরম আকার ধারন করার আশঙ্কা দেখা দিয়েছে। সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছে মোদির নেতৃত্বাধীন সরকার কেন্দ্রে ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় আসলে তারা পেট্রোল-ডিজেলের দাম কমাবে। পূর্ববর্তী ইউপিএ সরকারের আমলে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি হওয়ায় নরেন্দ্র মোদির সহ বিজেপি দল কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনায় মুখর হয়েছিল। ক্ষমতায় আসার পর মোদির নেতৃত্বাধীন সরকার পেট্রোপণ্যের মূল্য হ্রাস করা তো দূরের কথা প্রতিনিয়ত পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি করে চলেছে। পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

করোনা সংক্রমণ জনিত পরিস্থিতিতে মানুষের অর্থনৈতিক অবস্থা যখন তলানিতে এসে ঠেকেছে ঠিক সেই সময়ে ক্রমাগত পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে মানুষ দিশেহারা। এর প্রভাব নিশ্চিতভাবে সাধারণ মানুষের ওপরও আছড়ে পড়তে বাধ্য।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top