News Flash

  • Home
  • Uncategorized
  • নির্জনতার সুযোগে রেল লাইনের পাত সহ অন্যান্য সামগ্রী চুরির চেষ্টা, জনমনে আতঙ্ক
Image

নির্জনতার সুযোগে রেল লাইনের পাত সহ অন্যান্য সামগ্রী চুরির চেষ্টা, জনমনে আতঙ্ক

আগরতলা, ১২ জুন : দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া রেল স্টেশন সংলগ্ন রেললাইন থেকে রেল লাইনের পাত সহ অন্যান্য সামগ্রী তুলে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কের সৃষ্টি হয়েছে। তাতে রেল ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়তে পারে। করোনাকালীন কারফিউতে নির্জনতার সুযোগ নিয়ে মানুষের জীবনের তোয়াক্কা না করে একদল নিশিকুটুম্ব বিলোনিয়া রেল স্টেশনের পার্শ্ববর্তী স্থানে রেল লাইনের পাত, পাত সংযুক্তিকরণ এর ভারি লোহার ক্লিপ সহ অন্যান্য মূল্যবান সামগ্রী তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনা জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো বিলোনিয়া এলাকায়।

জানা গেছে, ভোররাতে প্রাতঃভ্রমণে বেরিয়ে রতন চৌধুরী নামে এক পথচারী রেল স্টেশন থেকে ঢিলছোড়া দূরত্বে ৮০ ফুট নামে রাস্তায় একটি ঠেলা রিক্সা করে কয়েকজন দুষ্কৃতীকে রেললাইনের পাত চুরি করে নিয়ে যেতে দেখতে পান। টর্চের আলো দিয়ে সনাক্ত করতে গেলে- চুরি করা সামগ্রী ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। সাথে সাথে খবর দেওয়া হয় বিলোনিয়া থানায়। তড়িঘড়ি বিলোনিয়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার করে চুরি যাওয়া সামগ্রী। যদিও এ বিষয়ে রেল দপ্তরের তরফ থেকে এখন অব্দি কোন মামলা করা হয়নি। কর্তৃপক্ষের তরফ থেকে কোন প্রকার হেলদোল নেই বলে অভিযোগ।

রেল স্টেশন সংলগ্ন এলাকাবাসী এবং প্রাতঃভ্রমণকারীদের অভিযোগ, জনমানব শূন্য বিলোনিয়া রেলস্টেশন চত্বরে সরকারি সম্পদ রক্ষা করার জন্য চোখে পড়েনা কোন কর্তব্যরত রেল পুলিশকে। ফলে সুযোগের সদ্ব্যবহার করে বিভিন্ন নাশকতামূলক কাজ করতে দ্বিধাবোধ করছে না এক শ্রেণীর সমাজদ্রোহী। নব নির্মিত রেল স্টেশন থেকে টিউব লাইট সেট, পাখা সহ বৈদ্যুতিক সরঞ্জাম প্রতি নিয়ত চুরি হচ্ছে। অথচ রেল দপ্তর উদাসীন। এ-বিষয়ে বিলোনিয়া থানার ওসি স্মৃতি কান্ত বর্ধন জানান, ঘটনার তদন্ত করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। দোষীদের আটক করার বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন। যদিও এ ধরনের চুরি সংক্রান্ত বিষয়ে বিলোনিয়া থানার পুলিশ পূর্বে একজন দোষীকে গ্রেপ্তার করেছে বলে জানান তিনি। তবে পুনরায় এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে জনমনে ভীতির সঞ্চার হচ্ছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top