News Flash

  • Home
  • Uncategorized
  • লাকড়ি সংগ্রহ করতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু যুবকের
Image

লাকড়ি সংগ্রহ করতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু যুবকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন৷৷ লাকড়ি সংগ্রহ করতে গিয়ে বাড়িতে ফেরা হলো না সঞ্জিব গিরির৷ বৃহস্পতিবার রুখিয়ার জঙ্গল থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে৷সাত সকালে এক যুবকের মৃত্যু দেহ উদ্ধারের ঘটনায় ভেলুয়ারচর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷


ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার সাত সকালে ভেলুয়ারচর গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের সঞ্জিব গিরি নামের ৩২ বছরের এক যুবক বাড়ির পাশে রুখিয়ার জঙ্গলে লাকড়ি আনতে যায়৷ পরবর্তী সময়ে সকাল ৮ টা ৩০ মিনিটে পুটিয়া এলাকার অজয় নামে এক ব্যক্তি রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ জঙ্গলের পাশে সঞ্জিব গিরি অজ্ঞান অবস্থায় জঙ্গলের পাশে পড়ে রয়েছে৷ তার চিৎকার শুনে এলাকার লোকজন সহ পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে দেখে সঞ্জিব গিরি লাকড়ি নিয়ে রাস্তার পাশেই পড়ে রয়েছে৷


যুবককে তড়িঘড়ি বক্সনগর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন৷ মৃত্যুতে পরিবারের লোকজন কান্নায় ভেঙ্গে পড়েন৷ ওই যুবকের মৃত্যুর খবর পেয়ে কলম চৌড়া থানার পুলিশ বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে ছুটে যায়৷ তার দু বছরের একটি কন্যা সন্তান রয়েছে৷মৃত হওয়া যুবক কৃষি কাজ করে কোনরকমে সংসার চালাত৷ মৃত যুবকের স্ত্রীর অভিযোগ তাকে কেউ মেরে ফেলেছে৷
পুলিশ যদি সঠিক তদন্ত করে তাহলে আসল রহস্য বেরিয়ে আসবে৷ কর্তব্যরত চিকিৎসক জানান ময়নাতদন্ত করলেই তার কিভাবে মৃত্যু হয়েছে তা বেরিয়ে আসবে৷ তার মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top