News Flash

  • Home
  • Uncategorized
  • মহশেখলায় গৃহবধূর ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
Image

মহশেখলায় গৃহবধূর ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন৷৷ আমতলী থানা এলাকার মহেশখলার বর্মন পাড়ায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূ ফাঁসিতে আত্মহত্যা করেছে৷ ফাঁসিতে গৃহবধূর আত্মহত্যার সংবাদ এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷


আমতলী থানার অন্তর্গত মহেশখলা বর্মন পাড়ায় ফাঁসিতে আত্মহত্যা করেছে এক গৃহবধূ৷ বাড়ির পাশে রাবার বাগান থেকে আনিকা দাস নামে মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ রাবার গাছ থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ৷ মৃতার স্বামীর নাম রাজু সিং৷ ঘটনার বিবরণে জানা যায়, বাড়িতে ঝগড়াঝাঁটি হত তার স্বামীর সাথে৷ গতকাল সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিল মহিলা৷ সকালে ঘুম থেকে উঠে তার মেয়ে বাড়ির পার্শবর্তী রাবার বাগানে দেখতে পায় মায়ের ঝুলন্ত মৃতদেহ৷


সঙ্গে সঙ্গে বাড়ির লোকজনদের খবর দেয়৷ খবর দেওয়া হয় আমতলী থানায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আমতলী থানার পুলিশ৷ ঘটনাস্থলে এসে ঘটনা তদন্ত করে আমতলী থানার পুলিশ৷ এটি আত্মহত্যা, নাকি হত্যাকান্ড তা নিয়ে মহেশখলা বর্মন পাড়া এলাকায় নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে৷ মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়৷
আমতলী থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পুলিশ নিশ্চিত হবে এটি আত্মহত্যা, নাকি কোনো হত্যাকাণ্ডের ঘটনা৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top