News Flash

  • Home
  • Uncategorized
  • প্রত্যন্তে ম্যালেরিয়া প্রতিরোধে চলছে শিবির
Image

প্রত্যন্তে ম্যালেরিয়া প্রতিরোধে চলছে শিবির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন৷৷ করোনা অতিমারির মধ্যেই ম্যালেরিয়ার প্রকোপ থেকে গিরিবাসীদের রক্ষায় শিবির করেছে স্বাস্থ্য দফতর৷ তাতে, স্বাস্থ্য পরীক্ষার সাথে ম্যালেরিয়া শনাক্ত করার জন্য রক্তের নমুনাও পরীক্ষা করা হয়েছে৷ ওই কর্মসূচিতে তিন জনের দেহে ম্যালেরিয়ার জীবাণু পাওয়া গেছে৷ তাদের ওষুধ দেওয়া হয়েছে৷


ধলাই জেলা ম্যালেরিয়া আধিকারিক দীনেশ দেববর্মা বলেন, স্বাস্থ্য কর্মী ও এমপিডব্লিউ-দের সাথে নিয়ে প্রায় ১২ কিমি পথ পায়ে হেঁটে শচীন্দ্র রোয়াজা পাড়া গ্রামে এসেছি৷ ওই গ্রামে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে৷ এখানে ম্যালেরিয়ার পরীক্ষা করা হচ্ছে৷ তিনি বলেন, আজ এই গ্রামে ৭৫ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে৷ তাদের রক্তের নমুনা পরীক্ষায় তিনজনের দেহে ম্যালেরিয়ার জীবাণু পাওয়া গেছে৷ তাদের ওষুধ দেওয়া হয়েছে৷


তিনি বলেন, এলাকাটি মূলত ম্যালেরিয়া প্রবণ জোন হিসেবে চিহ্ণিত৷ এই মরশুমে এখানে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা দেওয়ার প্রবণতা থাকে৷ তাই শুরুতেই ম্যালেরিয়া রোগীদের চিহ্ণিত করার উদ্যোগ নেওয়া হয়েছে৷ সাথে গ্রামবাসীদের করোনা-র টিকা দেওয়া হচ্ছে৷ তাঁর কথায়, এই গ্রামে প্রতিটি ঘরে গিয়ে মশারি ব্যবহারের পদ্ধতি যাচাই করা হবে৷ এক্ষেত্রে তাদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top