News Flash

  • Home
  • Uncategorized
  • তিনি সব কিছুতেই ভীত, নাম-না করেই মোদীকে খোঁচা রাহুলের
Image

তিনি সব কিছুতেই ভীত, নাম-না করেই মোদীকে খোঁচা রাহুলের

নয়াদিল্লি, ১১ জুন (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে ফের আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার অবশ্য নাম-না করেই প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন রাহুল। কংগ্রেস সাংসদ শুক্রবার টুইটে লিখেছেন, “সত্যি থেকে, প্রশ্ন থেকে ও কার্টুন থেকে-তিনি সব কিছুতেই ভীত।” এদিন বিজেপিকে তীব্র আক্রমণ করে রাহুল আরও একটি টুইটে লিখেছেন, “জিডিপি ক্রাশ করছে, বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে, জ্বালানির দাম আকাশছোঁয়া, আর কতভাবে দেশকে লুটবে বিজেপি?
রাহুল প্রতিদিনই নেটমাধ্যমে কোনও না কোনও বিষয়ে নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ করেন। কখনও আবার নাম নিয়েই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন সোনিয়া-পুত্র। শুক্রবার অবশ্য কারও নাম নেননি রাহুল। তিনি শুধু টুইটে লিখেছেন, “সত্যি থেকে, প্রশ্ন থেকে ও কার্টুন থেকে-তিনি সব কিছুতেই ভীত।” রাহুলের এদিনের টুইটের নিশানায় যে প্রধানমন্ত্রী, তা বুঝতে খুব বেশি দেরি হয়নি রাজনৈতিক মহলের।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top