News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আমতলী থানায় হাজিরা দিলেন প্রাক্তন অর্থমন্ত্রী
Image

আমতলী থানায় হাজিরা দিলেন প্রাক্তন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুন৷৷ রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী বর্ষিয়ান সিপিআইএম নেতা ভানু সাহা আমতলী থানায় পুলিশের আহবানে হাজিরা দিয়েছেন৷ সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন অর্থমন্ত্রী ও বর্ষীয়ান সিপিআইএম নেতা ভানুলাল সাহার একটি পোস্ট কে কেন্দ্র করে আমতলী থানা সহ দশটি থানায় মামলা দায়ের করা হয়৷ এর পরিপ্রেক্ষিতেই বর্ষিয়ান নেতা প্রাক্তন অর্থমন্ত্রী ভানু লাল সাহা কে আমতলী থানায় তলব করা হয়৷ আইনের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস থাকে ভানুলাল বাবু সোমবার আমতলী থানায় আসেন৷

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান হয়রানি করার জন্যই এধরনের প্রয়াস৷ এ প্রসঙ্গে বলতে গিয়ে ভানু লাল সাহা জানান, রাজ্যে আইনের শাসন নেই, যার যার জীবন সম্পত্তি রক্ষার দায়িত্ব নিজেকে নিতে হবে বলে পোস্ট করেছিলাম৷ সেই কারণেই তার বিরুদ্ধে পুলিশ এফ আই আর গ্রহণ করেছে৷ সে অনুযায়ী পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকেছে৷ আইনের প্রতি বিশ্বাস রেখে তিনি বলেন, এভাবে হয়রানি করার চেষ্টা করা হলেও আদালতে কিছুই হবে না বলে তিনি বিশ্বাস করেন৷

এ বিষয়ে ভানু লাল সাহার আইনজীবী ভাস্কর দেববর্মা জানান, এসব মামলার কোনো যৌক্তিকতা নেই, কোন সারমর্ম নেই৷ স্বৈরাচারী মনোভাবের সঙ্গে অপদার্থতার সংমিশ্রণ ঘটার ফলে এ ধরনের কার্যকলাপ করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন৷ এর বিরুদ্ধে নির্দিষ্ট ফোরামে প্রতিবাদ জানানো হবে বলেও তিনি জানিয়েছেন৷ প্রবীণ নেতাদের এভাবে হয়রানি ও লাঞ্ছিত করা সঠিক নয় বলে তিনি মনে করেন৷এজন্য রাজ্য সরকারকেই দায়ী থাকতে হবে৷ তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে বলেও আইনজীবী ভাস্কর দেববর্মা অভিমত ব্যক্ত করেছেন৷

Releated Posts

পুরসভা নির্বাচনে গণতন্ত্র ও জবাবদিহিমূলক প্রশাসনের দাবি তুলবে সিপিআইএম : জিতেন্দ্র

আগরতলা, ৩ অক্টোবর: আসন্ন পুরসভা নির্বাচনে সামনে রেখে গণতন্ত্র, নাগরিক পরিষেবা এবং জবাবদিহিমূলক প্রশাসনের দাবিকে সামনে রেখে মানুষের…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top