News Flash

  • Home
  • দিনের খবর
  • কমলপুরে একাধিক বাড়িতে হামলা রাজ্যপালের হস্তক্ষেপ দাবি ডিআরপিও’র
Image

কমলপুরে একাধিক বাড়িতে হামলা রাজ্যপালের হস্তক্ষেপ দাবি ডিআরপিও’র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুন৷৷ কমলপুরে গতকাল স্থানীয়দের বাড়িতে দুষৃকতীদের হামলার ঘটনায় অপরাধীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে ডেমোক্র্যাটিক রাইটস প্রটেকশন অর্গানাইজেশন, ত্রিপুরা৷ সংগঠনের সভাপতি তথা প্রাক্তন জেলা ও দায়রা বিচারপতি দিলীপকুমার দাসচৌধুরী ওই ঘটনায় রাজ্যপালের হস্তক্ষেপ চেয়েছেন৷ পাশাপাশি, আক্রমণের মুখে আত্মরক্ষার্থে প্রতিরোধের জন্য আহ্বানকারীদের বিরুদ্ধে মামলা নিয়ে পুলিশের ক্ষমতার অপপ্রয়োগ বন্ধ করতে রাজ্যের পুলিশ-প্রধান (ডিজিপি)-এর কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন তিনি৷


এক প্রেস বিবৃতিতে দিলীপ দাসচৌধুরী বলেন, ডেমোক্র্যাটিক রাইটস প্রটেকশন অর্গানাইজেশন, ত্রিপুরা অত্যন্ত উদ্বেগ ও আশঙ্কার সঙ্গে লক্ষ্য করছে, কমলপুরে গতকাল করোনা কারফিউ চলাকালীন রাজ্য সরকারের জনৈক মন্ত্রীর নেতৃত্বে শাসক দল বিজেপির সশস্ত্র বাহিনী বিরোধী দলের সমর্থকদের বাড়ি ঘরে আক্রমণ চালিয়ে মানুষজনকে দৈহিক আক্রমণ ও জিনিসপত্র ভাঙচুর করেছে৷ ওই ঘটনা স্থানীয় সংবাদ মাধ্যমগুলিতে প্রকাশিত হয়েছে৷ তাঁর মতে, ওই ঘটনা রাজনৈতিক সন্ত্রাস ছাড়া আর কিছুই নয়৷ সংগঠন ওই ঘটনার তীব্র নিন্দা করছে৷

সংগঠনের পক্ষে দাসচৌধুরীর দাবি, এতে মানুষের শান্তিপূর্ণ বসবাসের মৌলিক অধিকার ভূলুণ্ঠিত হয়েছে৷ তাঁদের দাবি, অপরাধীদের চিহ্ণিত করে পুলিশকে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করে অপরাধীদের গ্রেফতার করতে হবে৷ শুধু তা-ই নয়, উপদ্রুত এলাকায় পুলিশ প্রহরার মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করাও দাবি করে কমলপুরে সংগঠিত ঘটনায় রাজ্যপাল হস্তক্ষেপ করবেন বলে আশা প্রকাশ করেছেন ডেমোক্র্যাটিক রাইটস প্রটেকশন অর্গানাইজেশন, ত্রিপুরার সভাপতি তথা প্রাক্তন জেলা ও দায়রা বিচারপতি দিলীপকুমার দাসচৌধুরী৷


এদিকে, আক্রমণের মুখে আত্মরক্ষার্থে প্রতিরোধের আহ্বান জানানোর জন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাসকদলীয় কর্মীদের দ্বারা দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে তদন্তের নামে রাজ্যের একাধিক থানায় অভিযুক্তদের ডেকে ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে ডেমোক্র্যাটিক রাইটস প্রটেকশন অর্গানাইজেশন, ত্রিপুরা৷ সংগঠনের মতে, এ ধরনের কর্মকাণ্ডকে আইনের শাসন বলে না৷ পুলিশের ক্ষমতার অপপ্রয়োগ বন্ধ করতে রাজ্যের ডিজিপি-কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংগঠন দাবি জানিয়েছে৷

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top