News Flash

  • Home
  • Uncategorized
  • ‘এবছর হচ্ছে না মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক’: মুখ্যমন্ত্রী
Image

‘এবছর হচ্ছে না মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক’: মুখ্যমন্ত্রী

কলকাতা, ৭ জুন (হি.স.) : করোনা আবহে চলতি বছর স্থগিত মাধ্যমিক, উচ্চমাধ্যমিক।  সোমবার নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ‘এবছর হচ্ছে না মাধ্যমিক উচ্চমাধ্যমিক’  ।


রাজ্য জুড়ে এখনও বিরাজমান অদৃশ্য ভাইরাস করোনা আতঙ্ক। যার জেরে বর্তমানে বন্ধ রয়েছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। এই পরিস্থিতিতে আদো সম্ভব কিনা মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া সেই বিষয়ে সর্বত্রই চলছিল চর্চা। অন্যদিকে, রবিবার একটি বিজ্ঞপ্তিতে রাজ্য সরকার তরফে  বলা হয় চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা হওয়া উচিত কি উচিত নয় তা নিয়ে মত দিক অভিভাবক, পড়ুয়া, সাধারণ মানুষ। সোমবার ২ টোর মধ্যে ই-মেল করে নিজেদের মতামত জানাতে পারে সাধারণ মানুষ। সেই মত সোমবার ২টো পর্যন্ত মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে সব মিলিয়ে ৩৪ হাজার মতামত জমা পরে। সূত্রের খবর, জনমতের  রায় স্কুলে গিয়ে পরীক্ষার বিরুদ্ধেই।


এরপরই নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী সাফ জানান, ‘এবছর করোনা আবহে হচ্ছে না মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক। কিভাবে মূল্যায়ন তা সাত দিনের মধ্যে জানানো হবে। পাবলিক ওপিনিয়নকে গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত। করোনা আবহেই এই সিদ্ধান্ত। মাধ্যমিক না হওয়ার পক্ষে জনমত পড়েছে ৭৯ শতাংশ। উচ্চমাধ্যমিক না হওয়ার পক্ষে জনমত পড়েছে ৮৩ শতাংশ। পড়ুয়াদের যেন কোনও অসুবিধে না হয়, দেখতে হবে। মাধ্যমিক-উচ্চমাধ্যমিক-সিবিএসইর মূল্যায়ন যেন একসঙ্গে হয়, তা নিশ্চিত করতে হবে’।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top