News Flash

  • Home
  • Uncategorized
  • চালু হল আয়কর রিটার্নের নয়া ওয়েবসাইট

চালু হল আয়কর রিটার্নের নয়া ওয়েবসাইট

নয়াদিল্লি, ৭ জুন (হি. স.) সোমবার চালু হল আয়কর ই ফাইলিং -এর নয়া ওয়েবসাইট। নতুন ওয়েবসাইটের মাধ্যমে আয়কর প্রদানের প্রক্রিয়া অনেক সহজতর ও দ্রুত হবে বলে মত কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের।  

নতুন পোর্টালটিতে তত্ক্ষণাত্ আয়করের রিটার্ন হিসাবের সুবিধা যোগ করা হয়েছে। এর ফলে সহজেই কুইক রিফান্ড পাবেন করদাতারা। এছাড়া প্রতিটি ইন্টারাকশান, আপলোড এবং পেন্ডিং অ্যাকশন একটি ড্যাশবোর্ডেই ডিসপ্লে করা হবে নতুন সাইটে। ফলে, করদাতাদের কাজ আরও সহজতর হবে।  

করদাতারা নিজেরাই প্রোফাইল আপডেট করতে পারবেন সময় মতো। বিভিন্ন তথ্যাবলী, যেমন বেতন, সম্পত্তি, ব্যবসা ইত্যাদির রেকর্ড রাখা যাবে। এটিই পরে আইটিআর-এর প্রিফিলিং-এ ব্যবহার করা হবে। আগামী ৩০ জুনের মধ্যে টিডিএস এবং এসএফটি স্টেটমেন্ট আপলোডের পরেই মিলবে প্রি-ফিলিংয়ের সকল সুবিধা।    

এছাড়া নতুন ওয়েবসাইটে সম্পূর্ণ নতুন একটি ফিচার যোগ করা হয়েছে। নয়া পোর্টালে থাকছে করদাতাদের জন্য একটি নতুন কল সেন্টার অ্যাসিস্ট্যান্স নম্বর। আগামী ১৮ জুন অ্যাক্টিভেটেড হচ্ছে নতুন পোর্টালের সঙ্গে যুক্ত স্মার্টফোন অ্যাপ। ফলে, আয়কর প্রদান, তথ্য আপডেট করা আগের তুলনায় আরও সহজতর হবে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top