News Flash

  • Home
  • Uncategorized
  • অবশেষে ঘোষিত আইপিএল সূচি, ফের শুরু ১৯ সেপ্টেম্বর থেকে
Image

অবশেষে ঘোষিত আইপিএল সূচি, ফের শুরু ১৯ সেপ্টেম্বর থেকে

নয়াদিল্লি, ৭ জুন (হি.স.) : করোনা দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় থমকে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চতুর্দশ সিজনে বাকি থাকা ম্যাচগুলি শুরু হতে চলেছে আরব আমিরশাহীতে। ১৯ সেপ্টেম্বর থেকে ফের দুবাইতে বসতে চলেছে আইপিএলের দ্বিতীয় পর্যায়ের আসর। বিসিআই সূত্রে খবর, যে ম্যাচ থেকে স্থগিত হয়েছিল, আরব আমিরশাহীতে ১৯ সেপ্টেম্বর সেই ম্যাচ থেকেই শুরু হবে নতুন করে খেলা। ভারতে দশমীর দিন অর্থাৎ ১৫ অক্টোবর দুবাইতে হবে আইপিএল-র ফাইনাল অনুষ্ঠিত হবে।


করোনা মহামারীর কারণে মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছিল আইপিএল ২০২১ টুর্নামেন্ট। গত ৪ মে কার্যত বাধ্য হয়েই আইপিএল টুর্নামেন্ট বন্ধ করে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বায়ো বাবল থাকা সত্ত্বেও ১৯জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সেই কারণে আইপিএল সরে যায় আরব আমিরশাহীতে। বাকি এই সিজনের ৩১টি ম্যাচ। মাত্র তিন সপ্তাহের মধ্যেই এই টুর্নামেন্ট শেষ করার লক্ষ্যে এগোচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জানা গিয়েছে, একদিনে এক ভেন্যুতে দুটো করে ম্যাচ হতে পারে। সেক্ষেত্রে দিনের প্রথম ম্যাচটি হবে দুপুর তিনটের সময় ও পরের ম্যাচটি হবে সন্ধ্যে সাড়ে সাতটায়।


গত ২ মে আইপিএল টুর্নামেন্টের শেষ ম্যাচ খেলা হয়েছিল। ম্যাচটা ছিল দিল্লি ক্যাপিটালস বনাম পঞ্জাব কিংস। এর পরেই করোনা অতিমারির কারণে এই টুর্নামেন্ট স্থগিত করে দিতে বাধ্য হয় ভারতীয় ক্রিকেট বোর্ড। কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ আয়োজন করার কথা থাকলেও আইপিএল বায়ো বাবলে করোনা ভাইরাস থাবা বসানোর কারণে এই দুটো ম্যাচ প্রাথমিকভাবে স্থগিত করে দেওয়া হয়েছিল। এরপর গোটা টুর্নামেন্টই স্থগিত করে দিতে হয়।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top