News Flash

  • Home
  • Uncategorized
  • আমতলিতে জাল নোট সহ দুই যুবক গ্রেপ্তার
Image

আমতলিতে জাল নোট সহ দুই যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন৷৷ ত্রিপুরায় ফের সক্রিয় হয়ে উঠেছে জালনোট চক্র৷ বাংলাদেশ থেকে জাল নোট রাজ্যে নিয়ে আসার পথে গতকাল গভীর রাতে পুলিশ দুজনকে জালে তুলতে সক্ষম হয়েছে৷


আমতলি থানার পুলিশ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে গতকাল রাত পৌনে দুটো নাগাদ আমতলি থানা এলাকার বেলাবর বাগান টিলায় ওৎ পেতে বসে দুই জাল নোট পাচারকারীকে পাকড়াও করেছে৷ আমতলি থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সিদ্ধার্থ করের কাছে সুনির্দিষ্ট খবর আসে, দুই যুবক বাংলাদেশ থেকে বেশ কিছু জাল নোট নিয়ে ত্রিপুরায় এসেছে৷

সেই খবরের ভিত্তিতে সাদা পোশাকে আমতলি থানার পুলিশ বেলাবর বাগান টিলা এলাকায় রাতে ওৎ পেতে বসে৷ রাত পৌনে দুটো নাগাদ একটি মোটর বাইকে করে দুই যুবক আগরতলার উদ্দেশ্যে আসছিল৷ তখনই পুলিশ মোটরবাইক সহ তাদেরকে আটক করেছে৷ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ভারতীয় মুদ্রায় ৪০ হাজার টাকার জাল নোট উদ্ধার হয়েছে৷ প্রতিটি নোট দুই হাজার টাকার বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক৷ মোটরবাইক সহ তাদেরকে আমতলি থানায় নিয়ে যাওয়া হয়৷
ভারতীয় জাল নোট সহ আটক দুই যুবকের বাড়ি ফুলতলি এবং মতি নগর এলাকায় বলে জানান তিনি৷ তাদের বিরুদ্ধে আমতলি থানায় নির্দিষ্ট ধারায় মামলা গৃহীত হয়েছে৷ জাল নোট চক্রের আরও কারা জড়িত রয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ৷

Releated Posts

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026
Scroll to Top