News Flash

  • Home
  • Uncategorized
  • প্রিমিয়র লিগের বর্ষসেরা রুবেন ডায়াস
Image

প্রিমিয়র লিগের বর্ষসেরা রুবেন ডায়াস

লন্ডন, ৬ জুন (হি.স.) :  প্রিমিয়র লিগের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন ম্যাঞ্চেস্টার সিটির ডিফেন্ডার রুবেন ডায়াস। ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বিচারে বর্ষসেরা পুরুষ ফুটবলার মনোনীত হওয়ার পর পর্তুগিজ ডিফেন্ডারের মুকুটে জুড়ল নয়া এই পালক। প্রিমিয়র লিগের ২০টি ক্লাবের অধিনায়ক এবং ফুটবল বিশেষজ্ঞদের নিয়ে গঠিত প্যানেলের বিচারে সেরা হলেন বেনফিকার এই প্রাক্তনী।


এই দৌড়ে ডায়াসের সঙ্গে ছিলেন তাঁর ক্লাব সতীর্থ কেভিন ডি ব্রুয়েনা, দেশোয়ালি ব্রুনো ফার্নান্দেজ, জ্যাক গ্রিলিস, হ্যারি কেন, ম্যাসন মাউন্ট, মোহামেদ সালাহ এবং টমাস সুসেক। সকলকে পিছনে ফেলে শিরোপা জিতে নিলেন রোনাল্ডোর দেশের এই ডিফেন্ডার। গত মরশুমের শুরুতে বেনফিকা থেকে সিটিতে যোগ দিয়েছিলেন ডায়াস। গোটা মরশুম জুড়েই পেপ গুয়ার্দিওলার রক্ষণে বাড়তি ভরসা জুগিয়ে গিয়েছেন ডায়াস।


প্রত্যাশামতোই ২০২০-২১ প্রিমিয়র লিগ সেরা কোচ হলেন ম্যান সিটির পেপ গুয়ার্দিওলা। লিডস ম্যানেজার মার্সেলো বিয়েলসা, ওয়েস্ট হ্যাম ম্যানেজার ডেভিড মোয়েস, লেস্টার ম্যানেজার ব্রেন্ডন রজার্স এবং ইউনাইটেডের ওলে গানার সোল্কজায়েরকে পিছনে ফেললেন তিনি। সিটির ফিল ফডেন জিতে নিলেন প্রিমিয়র লিগের সেরা তরুণ তুর্কির পুরস্কার।

Releated Posts

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top