News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কোভিড-সংক্রমণ কমে ৩৮,৪৮২, ব্রাজিলের দৈনিক মৃত্যু ১,১৮৪ জনের
Image

কোভিড-সংক্রমণ কমে ৩৮,৪৮২, ব্রাজিলের দৈনিক মৃত্যু ১,১৮৪ জনের

রিও ডি জেনেইরো, ৫ জুন (হি.স.): করোনার প্রকোপে ক্লান্ত ব্রাজিলে কখনও বাড়ছে, কখনও আবার কমছে দৈনিক কোভিড-সংক্ৰমণ, একই ট্রেন্ড মৃত্যুর সংখ্যাতেও। বিগত ২৪ ঘন্টায় ব্রাজিলে করোনা-সংক্রমিত ১,১৮৪ জন রোগীর মৃত্যু হয়েছে, এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৮,৪৮২ জন। ফলে ব্রাজিলে ৪ লক্ষ ৭০ হাজারেরও বেশি করোনা-আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বিগত ২৪ ঘন্টায় (শুক্রবার সারা দিনে) ব্রাজিলে নতুন করে ১,১৮৪ জনের মৃত্যু হয়েছে, ফলে ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ৪ লক্ষ ৭০ হাজার ৯৬৮-তে পৌঁছেছে।
আগের দিনের তুলনায় ব্রাজিলে অনেকটাই কমেছে নতুন আক্রান্তের সংখ্যা, শুক্রবার সারাদিনে ব্রাজিলে নতুন করে ৩৮,৪৮২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে এযাবৎ ব্রাজিলে ১৬,৮৪১,৯৫৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ১৫,২৩৯,৬৯২ জন। ব্রাজিলে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ১,১৩১,২৯৪ জন।

Releated Posts

প্রচলিত চাষকে হারিয়ে অর্গানিক  গমের ব্যাপক সাফল্য ত্রিপুরায়: রতন লাল নাথ

আগরতলা, ৩ মে: কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ আজ জানিয়েছেন, রাজ্যের অর্গানিক কৃষি ক্ষেত্রে এক…

ByByReshmi Debnath May 3, 2026

পুলিশ অভিযানে দুই চোর আটক, উদ্ধার ৯ গ্রাম স্বর্ণের চেইন

আগরতলা, ৩ মে: রাজধানীর ভিটারবন এলাকায় যৌথ অভিযানে দুই চোরকে আটক করল রামনগর ফাঁড়ি ও পশ্চিম থানার পুলিশ।…

ByByReshmi Debnath May 3, 2026

গভীর রাতে দুর্গম এলাকায় পুলিশের অভিযান, ৩৬ কেজি শুকনো গাঁজাসহ আটক এক

আগরতলা, ৩ মে: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গভীর রাতে দুর্গম এলাকায় অভিযান চালিয়ে ৩৬ কেজি শুকনো গাঁজা…

ByByReshmi Debnath May 3, 2026

৮ দফা দাবিতে অঙ্গনওয়াড়ী কর্মী-সহায়িকাদের গণঅবস্থান

আগরতলা, ৩ মে: ত্রিপুরা অঙ্গনওয়াড়ী ওয়ার্কার্স এন্ড হেলপার্স ইউনিয়নের উদ্যোগে রবিবার আগরতলার প্যারাডাইস চৌমুহনী এলাকায় ৮ দফা দাবিকে…

ByByReshmi Debnath May 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top