News Flash

  • Home
  • Uncategorized
  • স্থিতিশীল রয়েছেন মিলখা সিং, শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
Image

স্থিতিশীল রয়েছেন মিলখা সিং, শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

চন্ডীগড়, ৪ জুন (হি.স.): শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় ফের হাসপাতালের ভর্তি করা হয়েছে এশিয়ান গেমসে সোনাজয়ী মিলখা সিংকে। তবে, চিন্তার কোনও কারণ নেই, মিলখা সিং স্থিতিশীল রয়েছেন। শুক্রবার সকালে চন্ডীগড়ের স্নাতকোত্তর মেডিকেল শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (পিজিআইএমইআর)-এর কোভিড হাসপাতাল সূত্রে এমনটাই জানা গিয়েছে। অসুস্থ মিলখা সিংয়ের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মিলখা সিংয়ের দ্রুত সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী।
শরীরে অক্সিজেন পরিমাণ কমতে থাকায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় দৌড়বিদ মিলখা সিংকে। চন্ডীগড়ের স্নাতকোত্তর মেডিকেল শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (পিজিআইএমইআর)-এর কোভিড হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয় মিলখাকে। কিছু দিন আগেও হাসপাতালে ভর্তি করা হয়েছিল মিলখাকে। পরিবারের অনুরোধে গত রবিবার ছেড়ে দেওয়া হয়েছিল মিলখাকে। ফের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউ-তে ভর্তি করা হয়।
শুক্রবারই ফোনে মিলখা সিংয়ের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন মোদী। প্রধানমন্ত্রী তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর আশা ব্যক্ত করেছেন, টোকিও অলিম্পিকে অংশ নেওয়া ক্রীড়াবিদদের আশীর্বাদ ও অনুপ্রেরণা দিতে শীঘ্রই সুস্থ হয়ে ফিরবেন মিলখা সিং। ৯১ বছরের মিলখার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলেই জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। মিলখার স্ত্রী নির্মল কৌরও হাসপাতালে ভর্তি। তিনিও করোনা আক্রান্ত হয়েছিলেন। আইসিইউ-তে রয়েছেন তিনিও।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top