News Flash

  • Home
  • Uncategorized
  • যুবক যুবতী আটক, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী ঘেরাও করল শান্তিরবাজার থানা
Image

যুবক যুবতী আটক, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী ঘেরাও করল শান্তিরবাজার থানা

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২ জুন৷৷ পুলিশের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে মনপাথর ফাঁড়ী থানা ঘেরাও করলো দাস পাড়া এলাকার লোকজনেরা৷ ঘটনার বিবরণে জানা যায় বুধবার দিনের বেলায় মনপাথর দাস পাড়া এলাকায় এক নাবালিকা মেয়ের সাথে রাজাপুর এলাকার এক ছেলেকে আটক করলো এলাকাবসী৷


 পরবর্তী সময় ঘটনার খবরে পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নাবালিকা ও ছেলেটিকে ঘটানস্থল থেকে উদ্ধার করে মনপাথর ফাঁড়ী থানায় নিয়ে আসে৷ সারা দিন অতিক্রান্ত হবার পর সন্ধ্যাবেলায় থানার কর্মীরা মেয়েটিকে মেয়ের পরিবারের লোকজনের হাতে তুলে দিয়ে আসে৷ এই বিষয়ে মেয়ের মা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন মেয়েটিকে তিনি রাখবেন না৷ মেয়ের মা জানান উনার স্বামী নেই৷ এলাকাবাসী উনার সবকিছু৷ এলাকাবাসী সিদ্ধান্ত করেছেন মেয়েটিকে রাখা যাবে না৷


এই নিয়ে শুরু হয়েছে পুলিশের সঙ্গে দন্দ৷  ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাত্রি আনুমানিক ৯ টা ৩০ মিনিট নাগাদ এলাকাবাসী মনপাথর থানা ঘেরাও করে৷ এলাকাবাসীর অভিযোগ পুলিশ উনাদের গ্রামে গিয়ে উনাদের উপর আক্রমণ করে নাবালিকারে জোর করে বাড়ীতে রেখে এসেছেন৷ পরবর্তী সময় মেয়েটিকে খোঁজে পাচ্ছেন না বলে জানান এলাকাবাসী৷ থানা ঘেরাও করার ফলে কিছু সময়ের জন্য মনপাথর এলাকায় চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তিরবাজার থানার ওসি এবং বিশাল পুলিশ বাহীনি৷ পরবর্তীসময়ে শান্তিরবাজার থানার ওসি সুব্রত চক্রবর্তীর নেতৃত্বে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে৷ এই নিয়ে ঘটনার বিবরণ সংবাদমাধ্যমের সামনে জানান শান্তিরবাজার থানার ওসি সুব্রত চক্রবর্তী৷

Releated Posts

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top