News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে দৈনিক সংক্রমণে কিছুটা হ্রাস, মৃত্যু মিছিল ক্রমেই দীর্ঘায়িত হচ্ছে
Image

রাজ্যে দৈনিক সংক্রমণে কিছুটা হ্রাস, মৃত্যু মিছিল ক্রমেই দীর্ঘায়িত হচ্ছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন৷৷ রাজ্যে দৈনিক সংক্রমণ কিছুটা কমেছে৷ কিন্তু মৃত্যু মিছিল কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৭১ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে এবং আরও ৯ জনের মৃত্যু হয়েছে৷ গতকাল মৃতের সংখ্যা ছিল একদিনে ছয়৷ স্বাভাবিকভাবে করোনার দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু মিছিলে আতঙ্কিত হয়ে পড়েছে গোটা রাজ্য৷ তবে আজ ত্রিপুরায় করোনার সংক্রমণ কিছুটা হ্রাস পাওয়ায় সামান্য স্বস্তি মিলেছে৷ কিন্তু পশ্চিম ত্রিপুরা জেলায় করোনায় আক্রান্তে লাগাতার শীর্ষ হারে বৃদ্ধি চিন্তা কিছুতেই কমানো যাচ্ছে না৷ তবে দৈনিক সুস্থতার হার কিছুটা স্বস্তি দিচ্ছে৷ কিন্তু লাগাতার দৈনিক মৃত্যুর ঘটনা বৃদ্ধি ভীষণ উদ্বেগজনক বলেই মনে করা হচ্ছে৷


ত্রিপুরায় গত ২৪ ঘণ্টায় আরও ১১,১২২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে ৫৭১ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে৷ দৈনিক আক্রান্তের হার অনেকটাই বেড়ে হয়েছে ৫.১৩ শতাংশ৷ এদিকে, ফের নয়জনের মৃত্যু ত্রিপুরায় করোনাকালে চিন্তা রীতিমতো বাড়িয়ে রেখেছে৷ কারণ, প্রতিদিন করোনা আক্রান্তের মৃত্যুর খবরে উদ্বিগ্ণ গোটা রাজ্য৷ অবশ্য, গত ২৪ ঘণ্টায় ৪৫৮ জন করোনা সংক্রমণ থেকে মুক্তিও পেয়েছেন৷ তবে চিন্তা এখনও বাড়িয়ে রেখেছে, নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ২৪১ জন শুধু পশ্চিম ত্রিপুরা জেলায় অবস্থান করছেন৷ তাতে পশ্চিম ত্রিপুরা জেলা আবারও সংক্রমণে শীর্ষস্থানে রয়েছে৷ বর্তমানে ত্রিপুরায় সক্রিয় করোনা আক্রান্ত রয়েছেন ৫,৭৮১ জন৷


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ১,২০৮ জন এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৯,৯১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ আরটি-পিসিআরে ৭৮ জন এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৪৯৩ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে৷ তবে, সামান্য স্বস্তির খবরও রয়েছে৷ গত ২৪ ঘণ্টায় ৪৫৮ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছে৷ তাতে, বর্তমানে করোনা আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৫,৭৮১ জন৷ প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৫২,৫৪৫ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ তাদের মধ্যে ৪৬,১৭০ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন৷ বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্তের হার ৫.৩৮ শতাংশ৷ তেমনি, সুস্থতার হার সামান্য কমে হয়েছে ৮৭.৯৭ শতাংশ৷ এদিকে মৃতের হার ১.০১ শতাংশ৷ নতুন করে ৯ জনের মৃত্যুর ফলে এখন পর্যন্ত ত্রিপুরায় ৫৩১ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন৷


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, ক্রমাগত পশ্চিম জেলা সংক্রমণে শীর্ষে থাকছে৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ২৪১ জন, দক্ষিণ জেলায় ৪৪ জন, গোমতি জেলায় ৩৬ জন, ধলাই জেলায় ৩৪ জন, সিপাহিজলা জেলায় ৩১ জন, উত্তর ত্রিপুরা জেলায় ৪৬ জন, উনকোটি জেলায় ৭৬ জন এবং খোয়াই জেলায় ৬৩ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ তাতে দেখা যাচ্ছে, প্রত্যেক জেলায় করোনার সংক্রমণ অতি দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top