News Flash

  • Home
  • Uncategorized
  • উগাণ্ডায় পরিবহণ মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে প্রাণঘাতী হামলা, নিহত মন্ত্রী কন্যা ও গাড়ির চালক
Image

উগাণ্ডায় পরিবহণ মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে প্রাণঘাতী হামলা, নিহত মন্ত্রী কন্যা ও গাড়ির চালক

কেপটাউন, ১ জুন (হি. স.) :  আফ্রিকার উগাণ্ডায় কর্মসংস্থান ও পরিবহণ মন্ত্রী জেনারেল কাতুম্বা ওয়ামালার গাড়ি লক্ষ্য করে প্রাণঘাতী হামলা চালাল অজ্ঞাতপরিচয়ধারী বন্দুকবাজরা। হামলার ঘটনায় মন্ত্রী রক্ষা পেলেও প্রাণ হারিয়েছেন সঙ্গে থাকা মন্ত্রীর কন্যা ও গাড়ির চালক। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার।  যদিও এখনও পর্যন্ত আক্রমণের দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন।  


জানা গেছে,  মঙ্গলবার সকালে উগান্ডার কিয়াসাসির কাম্পালা শহরতলি এলাকায় দেশের পরিবহণ মন্ত্রী  কাতুম্বা ওয়ামালার গাড়িতে আচমকাই হামলা চালায় মোটরবাইকে চেপে আসা চার দুর্বৃত্ত। গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে শুরু করে। কোনওক্রমে প্রাণে রক্ষা পান মন্ত্রী । কিন্তু এলোপাতাড়ি গুলিতে প্রাণ হারান মন্ত্রী কন্যা ও গাড়ির চালক। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে তিন জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। গুলিতে জখম মন্ত্রী ওয়ামালার আঘাত তেমন গুরুতর নয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। উগান্ডা সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার ফ্লাভিয়া বাইকওয়াসো সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘মন্ত্রীর উপরে চার অজ্ঞাতপরিচয়ধারী দুষ্কৃতী হামলা চালিয়েছে। তাঁকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মন্ত্রীর গাড়িচালক মারা গেছেন। হামলাকারীদের চিহ্নিতকরণের চেষ্টা চলছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top