News Flash

  • Home
  • খেলা
  • দৈনিক মৃত্যু ৩ হাজারের নীচে, ভারতে কোভিড-সংক্ৰমণ ১.২৭ লক্ষাধিক
Image

দৈনিক মৃত্যু ৩ হাজারের নীচে, ভারতে কোভিড-সংক্ৰমণ ১.২৭ লক্ষাধিক

নয়াদিল্লি, ১ জুন (হি.স.): ভারতে আরও কমে গেল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা, মৃত্যুর সংখ্যাও ৩ হাজারের নীচে নেমে গেল। বিগত ২৪ ঘন্টায় (সোমবার সারাদিনে) ভারতে নতুন করে কোভিডে সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ২৭ হাজার ৫১০ জন, বিগত ৫৪ দিনের মধ্যে এই প্রথম এতটা নীচে নামল দৈনিক করোনা-সংক্রমণ। এই সময়ে দেশে মৃত্যু হয়েছে করোনা-সংক্রমিত ২,৭৯৫ জন রোগীর। একইসঙ্গে সোমবার সারাদিনে দেশে সুস্থ হয়েছেন ২ লক্ষ ৫৫ হাজার ২৮৭ জন। কোভিড টিকাকরণ চলছে দ্রুততার সঙ্গে, ভারতে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত মোট ২১,৬০,৪৬,৬৩৮ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।
ভারতে কমেই যাচ্ছে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা, বিগত ২৪ ঘন্টায় কমেছে ১,৩০,৫৭২। ১ লক্ষ ৩০ হাজার ৫৭২ জন কমে যাওয়ার পর ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা ১৮ লক্ষ ৯৫ হাজার ৫২০-তে (৬.৭৩ শতাংশ) পৌঁছেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ২ হাজার ৭৯৫ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৩,৩১,৮৯৫ জন (১.১৮ শতাংশ)।
সংক্রমণ বৃদ্ধির মধ্যেও সুস্থতাই প্রতিদিন স্বস্তি দিচ্ছে দেশবাসীকে, সোমবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ২ লক্ষ ৫৫ হাজার ২৮৭ জন। ফলে মঙ্গলবার  সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ২,৫৯,৪৭,৬২৯ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯২.০৯ শতাংশ। দেশে এই মুহূর্তে দৈনিক পজিটিভিটি রেট ৬.৬২ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ২১ কোটি ৬০ লক্ষ ৪৬ হাজার ৬৩৮ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ২৭,৮০,০৫৮ জনকে

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top